সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক আসলে কেমন ছিল *** রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা প্রসঙ্গে মৌলবাদীদের অপপ্রচারের ভিত্তি কী *** সৌদি বিমানবন্দরে হামলা: বাংলাদেশের প্রবাসী আয়, শ্রমবাজার ও ওমরাহ পালনে কতটা ঝুঁকি *** যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের দ্বিতীয় হামলায় নিহত ১, আহত ১১ *** প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি *** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী

মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাড়িভাড়া ভাতা বাড়ানোসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষকেরা আগামীকাল মঙ্গলবার (১৪ই অক্টোবর) ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে বর্ধিত ভাতার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত চলমান কর্মবিরতি পালন করবেন।

আজ সোমবার (১৩ই অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

দেলাওয়ার হোসেন বলেন, আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা দাবি মানার ঘোষণা না দেওয়া হয়, তাহলে আগামীকাল মঙ্গলবার দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে চলমান কর্মবিরতির কর্মসূচিও চলবে।

এদিকে গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সরকারকে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন দলগুলোর নেতারা। দুপুরের দিকে জামায়াতে ইসলামী, খেলাফতে মজলিস ও ইনকিলাব মঞ্চের নেতারা শহীদ মিনারে উপস্থিত হয়ে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান।

এদিকে আজ দেশের অধিকাংশ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন শিক্ষকেরা। তবে কোথাও কোথাও ক্লাসেও অংশ নিয়েছেন তারা।

রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার বেশ কিছু প্রতিষ্ঠানে ক্লাস চলার তথ্য পাওয়া গেছে। রাজধানীর মডেল স্কুল অ্যান্ড কলেজের বাসাবো শাখার শিক্ষক মেজবাহুল ইসলাম বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলছে। এখানে শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন না।’

মার্চ টু সচিবালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক আসলে কেমন ছিল

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা প্রসঙ্গে মৌলবাদীদের অপপ্রচারের ভিত্তি কী

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

সৌদি বিমানবন্দরে হামলা: বাংলাদেশের প্রবাসী আয়, শ্রমবাজার ও ওমরাহ পালনে কতটা ঝুঁকি

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

মাঠে কেন কলা দেখালেন দর্শকেরা

🕒 প্রকাশ: ১০:৫৯ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব

🕒 প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250