শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

রাকসু নির্বাচন: হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪২ প্রার্থী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মেয়েদের ৬টি হলে ৩৯ জন ও ছেলেদের ১টি হলে ৩ জন রয়েছেন। এ ছাড়া মেয়েদের ৪টি হলে ১টি করে পদে কেউ মনোনয়ন উত্তোলন না করায় পদগুলো ফাঁকা থাকছে। আজ সোমবার (১৫ই সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে মন্নুজান হলে ১ জন, বেগম রোকেয়া হলে ৯ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন, জুলাই-৩৬ হলে ৭ জন এবং ছেলেদের একটি বিজয়-২৪ হলে ৩ জন প্রার্থী রয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের মধ্যে নির্বাহী সদস্য পদে ১৩ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়া কার্যকরী সদস্য পদে ২৯ জন প্রার্থী বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

অন্যদিকে বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে এবং রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে ১টি করে ৩টিসহ মোট ৪টি পদে কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেননি। ফলে, পদগুলো ফাঁকা থাকবে।

পদ ফাঁকা থাকার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘পদগুলোতে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ না করায় পদগুলো ফাঁকা রয়েছে। এগুলো শূন্য রেখেই নির্বাচন আয়োজন করা হবে।’

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবার রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৩টি পদের বিপরীতে ২৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচ পদের বিপরীতে ৫৮ জন ও হল সংসদে প্রতিটি হলে ১৫টি পদের বিপরীতে ১৭টি হলে ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কেন্দ্রীয় সংসদে ২৪৮ প্রার্থীর মধ্যে সহসভাপতি ভিপি পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া ১৭টি আবাসিক হলে ভিপি পদে ৬১, জিএস পদে ৫৮ জন ও এজিএস পদে ৫৭ জন রয়েছেন। ‎এদের মধ্যে মেয়েদের ৬টি আবাসিক হলে ভিপি পদে ১৬ জন, জিএস পদেও ১৬ জন ও এজিএস পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তফসিল অনুযায়ী ২৫শে সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

জে. এস/

রাকসু নির্বাচন ২০২৫

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250