সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথম আলো-ডেইলি স্টারে আগুন ঠেকাতে ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তী সরকার: মতিউর রহমান *** রাবিতে ছাত্রদলের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ *** গণমাধ্যমের স্বাধীনতা আসেনি: মতিউর রহমান *** চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রতিযোগিতায় পরাশক্তিরা *** ইংল্যান্ডের কাছে রেকর্ড ব্যবধানে হেরে ‘লজ্জিত’ মদ্রিচ *** নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে—এলপিজির দাম নিয়ে পরওয়ার *** দাম বাড়ল অটোগ্যাসেরও *** বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ *** বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার *** রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: ব্রিটিশ হাইকমিশনার

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৩ পূর্বাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

#

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যৌথ ছবি নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক খান। শনিবার, ৩ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক প্রেস নোটে তিনি এ কথা জানান।

প্রেস নোটে সহকারী প্রেস সচিব বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে উপস্থিত বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নৈশভোজ ও রিসেপশনের আয়োজন করেন। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের ওই রিসেপশনে অংশগ্রহণের একটি ছবি হোয়াইট হাউস থেকে ঢাকা কার্যালয়ে পাঠানো হয় এবং পরবর্তীতে তা জনসাধারণের জন্য প্রকাশ করা হয়।

কিন্তু রিসেপশনের এই প্রকাশিত ছবি নিয়ে একটি পক্ষ অপপ্রচার শুরু করেছে। মূল ছবিটিকে মিথ্যা প্রমাণের চেষ্টা করতে এর সঙ্গে একটি এআই-জেনারেটেড ছবি যুক্ত করা হয়েছে।

প্রেস নোটে ব্যাখ্যা করে বলা হয়, এআই-জেনারেটেড ওই বিকৃত ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছিল, যেখানে ট্রাম্পকে একটি কার্ডবোর্ডের কাটআউট বা প্রতিকৃতি হিসেবে দেখানো হয়। অপপ্রচারকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের অরিজিনাল ছবিটিকে মিথ্যা দাবি করে এআই-জেনারেটেড ওই ছবিটিকে সত্য বলে চালানোর অপচেষ্টা করছে।

সহকারী প্রেস সচিব আরও জানান, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী বিশ্বস্ত মিডিয়া প্ল্যাটফর্ম Pamfleti.net-এ গত ২ অক্টোবর প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর কথিত ওই ছবিটি যাচাই-বাছাই করে এটিকে পুরোপুরি এআই-জেনারেটেড ও ম্যানিপুলেটেড বলে নিশ্চিত করা হয়েছিল।

অতএব, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে ছবিটিকে আগেই এআই-জেনারেটেড বলে প্রমাণ করা হয়েছে, সেই একই ভুয়া ছবিকে ব্যবহার করে জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের উপস্থিতির আসল ছবিটিকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রেস নোটে উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250