মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবিশ্বাস্য প্রত্যাবর্তনেও স্বপ্নভঙ্গ কভেন্ট্রির, ফাইনালে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিহাসে আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখলো ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের দল কভেন্ট্রি সিটি। এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে ঘড়ির কাঁটা এক ঘণ্টা ছোঁয়ার আগেই তিন গোল ব্যবধানে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ বাঁশির প্রতীক্ষায় ছিল এরিক টেন হাগের শিষ্যরা।

ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ৩-০ গোলে পিছিয়ে থাকলেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প রচনা করে ম্যান ইউয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ায় কভেন্ট্রি। গুনে গুনে তিন গোল পরিশোধ করে সমতায় ফেরে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাবটি। রূপকথার গল্পে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। তবে ‘পুঁচকে’ দলটির বিপক্ষে রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে ফাইনালে পা রাখলো রেড ডেভিলরা।

রোববার (২১শে এপ্রিল) ওয়েম্বলি স্টেডিয়ামে সেমিফাইনালের জমজমাট লড়াই শেষে ম্যান ইউয়ের অভিজ্ঞতার কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরেছে কভেন্ট্রি সিটি।

আরো পড়ুন : ভেন্যু পরিদর্শনে বাংলাদেশে আইসিসির প্রতিনিধি দল

ম্যাচের প্রথমার্ধটা নিজেদের দখলে রাখা ইউনাইটেড স্কট ম্যাকটোমিনে ও হ্যারি ম্যাগুয়ার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়। ম্যাচের ২৩তম মিনিটে স্কট ম্যাকটোমিনে এবং প্রথমার্ধের ইনজুরি টাইমে ফার্নান্দেজের কর্নার থেকে লিড বাড়ান হ্যারি ম্যাগুয়ের।

দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে ইউনাইটেড। ম্যাচের ৫৮তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ৩-০ ব্যবধানের লিড পায় রেড ডেভিলরা। মনে হচ্ছিল, সহজ জয়ে ফাইনালে পা রাখছে এরিক টেন হাগের শিষ্যরা।

এরপরই নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখে ফেলে কভেন্ট্রি। ম্যাচের ৭১তম মিনিটে এলিস সিমস ও ৭৯তম মিনিটে ক্যালাম ও’হেয়ার ম্যান ইউয়ের জাল খুঁজে নিলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কভেন্ট্রি সিটি।

ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে হাজি রাইটের গোলে ৩-৩ সমতা নিয়ে মূল পর্বের খেলা শেষ হয়। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে টাইব্রেকারটা জিতেছে ইউনাইটেড।

এস/ আই.কে.জে/ 


ম্যানচেস্টার ইউনাইটেড স্টেডিয়াম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250