মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক পর্যবেক্ষক দল নিয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা *** ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১ *** গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী *** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

ভেন্যু পরিদর্শনে বাংলাদেশে আইসিসির প্রতিনিধি দল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে এই আসর। আর টুর্নামেন্টটির সম্ভাব্য ভেন্যু ঢাকা ও সিলেটের দুই মাঠে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জনা যায়। 

যেখানে বিশ্বকাপের লিগ পর্বের খেলা হতে পারে সিলেটের দুটি মাঠে। আর আসরের সেমিফাইনাল ও শিরোপা নির্ধারনী ম্যাচ হতে পারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বিশ্বকাপকে সামনে রেখে এই ভেন্যু পরিদর্শনের জন্য  বাংলাদেশে এসেছে আইসিসির একটি পর্যবেক্ষক দল। 

পাঁচ সদস্যের এই দলে আছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং, পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পনসরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার।

আরও পড়ুন: বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

আইসিসির ভেন্যু পরিদর্শন নিয়ে বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী বলেন, যেকোনো বড় টুর্নামেন্টের আগেই আইসিসি এমন একটা প্রতিনিধিদল পাঠায়। কাল তারা মিরপুর ঘুরে দেখবে। মঙ্গলবার সিলেট যাবে। আমরা আশাবাদী, আমাদের প্রস্তুতি নিয়ে আইসিসি সন্তুষ্ট হবে।

জানা যায়, আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন শেষে পরশু পর্যবেক্ষক দলের সিলেটে যাওয়ার কথা। উদ্দেশ্য সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখা।

দুই গ্রুপে মোট ১০টি দল অংশ নেবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। যেখানে সরাসরি অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের নারী দল। বাকি দুটি দল আসবে বাছাইপর্ব খেলে। ২৫শে এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বিশ্বকাপের বাছাইপর্ব। 

এসকে/ 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250