শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ *** যাকে কাশ্মীরে নিহত বলেছিল ভারত, তাকে সাংবাদিকদের সামনে হাজির করল পাকিস্তান, নেপথ্যে কী *** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো

২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

২০শে জানুয়ারির মধ্যে প্রাথমিক এবং মাধ্যমিকের সব বই সরবরাহ করতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম। রোববার (২২শে ডিসেম্বর) রাতে মতিঝিলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অধ্যাপক ফরহাদুল বলেন, ৩১শে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব এবং মাধ্যমিকের বাংলা, ইংরেজি ও গণিত বই সরবরাহের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ১০ই জানুয়ারির মধ্যে মাধ্যমিকের আরও ৫টি এবং ২০শে জানুয়ারির মধ্যে সব বই দিতে নির্দেশ দিয়েছে এনসিটিবি।

এক্ষেত্রে মুদ্রণ শিল্পের মালিকদের প্রয়োজনীয় সহায়তার কথাও জানান এনসিটিবি চেয়ারম্যান।

বাংলাদেশ মুদ্রন শিল্প সমিতির সভাপতি রব্বানী জব্বার বলেন, চলমান গতি অব্যাহত থাকলে যথাসময়ে বই সরবরাহ করা সম্ভব। আরও জানান, ২২শে ডিসেম্বর মুদ্রন শিল্প সমিতির প্যাডে শিক্ষা উপদেষ্টা বরাবর ২০২৫ এর পাঠ্যপুস্তক মুদ্রণ সংক্রান্ত বিভ্রান্তিমূলক আবেদন করা হয়েছে। এজন্য তিনি ও তার সমিতির সাধারণ সম্পাদক ক্ষমা প্রার্থনাও করেন।

আই.কে.জে/  


পাঠ্যবই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250