শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে, অন্য বোর্ডে চলার পক্ষে মতামত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৬

#

ফাইল ছবি

চট্টগ্রাম ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চালিয়ে নেওয়ার পক্ষে মতামত দিয়েছেন সংশ্লিষ্টরা। আজ মঙ্গলবার দুপুরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান দুপুর ২টার দিকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা চালিয়ে যাওয়া উচিত হবে বলে সবাই মত দিয়েছেন। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে যখন এই বৈঠক চলছিল, তখন বাকি পরীক্ষাগুলো স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ করছিলেন একদল পরীক্ষার্থী। সকাল সাড়ে ১১টার দিকে তারা সেখানে অবরোধ করেন। কয়েকজন অভিভাবকও সেখানে বিক্ষোভে যোগ দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, অনেক পরীক্ষার্থীকে হাঁটু বা কোমরসমান পানি ভেঙে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। কেউ কেউ নৌকায় করে গেছেন। সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ চলাকালে পুলিশ বিক্ষোভকারীদের মধ্য থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে নিয়ে আলোচনার প্রস্তাব দেয়।

তবে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। পরে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দিকে গেলে ভিসি চত্বরের কাছে পুলিশ তাদের গতিরোধ করে।

আ ন ম এহছানুল হক মিলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250