মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

মাদুরোকে মুক্তি দেওয়ার আহ্বান চীনের, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাসের বাসভবন থেকে তুলে নেওয়ার ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলেছে চীন। সেই সঙ্গে মাদুরো দম্পতিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। খবর আল জাজিরার।

গতকাল রোববার (৪ঠা জানুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে জোর করে আটক করা এবং দেশ থেকে নিয়ে যাওয়ার ঘটনায় চীন গভীর উদ্বিগ্ন।

বেইজিং জোর দিয়ে বলেছে, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। চীন যুক্তরাষ্ট্রকে ‘ভেনেজুয়েলা সরকার পতনের চেষ্টা বন্ধ’ করার আহ্বান জানিয়েছে।

গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরো ও তার স্ত্রীকে তুলে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়ার কথা জানানোর পর থেকে এটি চীনের দেওয়া দ্বিতীয় বিবৃতি।

এর আগে শনিবার বেইজিং ভেনেজুয়েলা ও দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘আধিপত্যবাদী কর্মকাণ্ড’ এবং ‘শক্তির নগ্ন ব্যবহার’ বলে তীব্র সমালোচনা করেছিল। একই সঙ্গে ওয়াশিংটনকে জাতিসংঘের সনদ মেনে চলার তাগিদ দিয়েছিল।

সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের জ্যেষ্ঠ গবেষণা ফেলো অ্যান্ডি মকের মতে, চীন বর্তমানে ভেনেজুয়েলার পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন জায়গায় গত শনিবার ‘বড় পরিসরে’ হামলা চালায় মার্কিন বাহিনী। তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বাসভবন থেকে তুলে যুক্তরাষ্ট্র নিয়ে যায়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। মহাসচিবের মুখপাত্র সতর্ক করে বলেছেন, এসব হামলার ঘটনা ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি করতে পারে।

ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকা হয়েছে। আজ সোমবার এ বৈঠক হওয়ার কথা।

এর আগে রাশিয়াও ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া ভেনেজুয়েলার মিত্র হিসেবে পরিচিত।

এই পরিস্থিতি নিয়ে ভারতও ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। এক বিবৃতিতে নয়াদিল্লি বলেছে, তারা ভেনেজুয়েলায় উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

নয়াদিল্লি আরও বলেছে, ভারত ভেনেজুয়েলার জনগণের কল্যাণ ও নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং সব পক্ষকে বিরোধের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।

কারাকাসে ভারতীয় দূতাবাস ভেনেজুয়েলায় বসবাস করা ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা অব্যাহত রেখেছে।

জে.এস/

নিকোলা মাদুরো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250