সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

‘রমজানে নতুন করে কোনো পণ্যের দাম বাড়বে না’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল আলম টিটু বলেছেন, রমজানে নতুন করে কোনো পণ্যের দাম বাড়বে না। বাজারে তেলের দাম ১০ টাকা কমেছে, যা আজকালের মধ্যে পাওয়া যাবে। অন্য কোনো পণ্যের সরবরাহে সংকট নেই।

সোমবার (৪ঠা মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রশাকদের অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন উপস্থিত ছিলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, তেলের যে দাম কমানো হয়েছে, সেটি আজকালের মধ্যেই কার্যকর হবে। এরই মধ্যে ফ্যাক্টরি লেভেলে তেলের দাম কমানো হয়েছে কি না, সেটা ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে ভিজিট করেছি। ডিসিদের নির্দেশ দিয়েছি বাড়তি দামে বিক্রি হলে ব্যবস্থা নিতে।

তিনি বলেন, আমরা ডিসিদের বলেছি, উৎপাদন এলাকার পণ্যগুলোর সাপ্লাই চেনে যেন কোনো সমস্যা না হয়। পরিবহন ব্যবস্থা যেন শৃঙ্খলভাবে হয়। এসব বিষয়ে তাদের পরামর্শ দিয়েছে এবং নির্দেশনা দিয়েছে।

আরও পড়ুন: রোজা উপলক্ষ্যে ৬০০ টাকায় মিলবে গরুর মাংস

মন্ত্রী আরও বলেন, রমজানের মধ্যে নতুন করে কোনো পণ্যের দাম বাড়বে না। এরই মধ্যে চালের বাজার কিন্তু নিয়ন্ত্রণে এসেছে, স্থিতিশীল রয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেকটা পণ্যই নিয়ন্ত্রণে আসবে।

এসকে/ 

পবিত্র রমজান বাণিজ্য প্রতিমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250