সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বড়পর্দায় ফিরছে ঐশ্বরিয়া-অভিষেক জুটি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বড়পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন ঐশ্বরিয়া-অভিষেক। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জনের নেপথ্য কারণ হিসেবে উঠে এসেছিল শাশুড়ি-ননদের সঙ্গে তিক্ততার খবর। এবার এই ইস্যুকে পেছনে ফেলে এগিয়ে আছে অভিষেকের পরকীয়ার গুঞ্জন। 

অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাম জড়িয়েছে অভিষেকের। ফলে আরও মাথাচাড়া দিয়েছে চর্চা। তবে নতুন খবর হলো, ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বড়পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন ঐশ্বরিয়া-অভিষেক। 

আরও পড়ুন: সঙ্গী ছাড়া মানুষ থাকতে পারে না : বাঁধন

বলিউড সূত্র বলছে, নতুন এক হিন্দি ছবির পরিকল্পনা করছেন মণি রত্নম। এ ছবির জন্য তার প্রিয় ‘গুরু’ জুটিকে ফের একফ্রেমে আনবেন মণি। শোনা গেছে, এরইমধ্যে ঐশ্বরিয়া ও অভিষেকের সঙ্গে কথা সেরে ফেলেছেন। তারা নাকি দুজনেই রাজি। 

‘গুরু’ ও ‘রাবণ’ ছবির পর এটাই হবে মণি রত্নমের সঙ্গে ঐশ্বররিয়া ও অভিষেক জুটির তৃতীয় ছবি। তবে এই ছবি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ মণি, ঐশ্বরিয়া ও অভিষেক।

২০০৭ সালে বচ্চন পরিবারের বউ হন ঐশ্বরিয়া। প্রথম দিন থেকেই স্বামী অভিষেকের পদবি জুড়েছেন নিজের নামের সঙ্গে। হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দেড় দশক কেটে গেছে তাদের দাম্পত্যের।

এসি/ আই.কে.জে

ঐশ্বরিয়া-অভিষেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250