বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

লন্ডনে গেলেন বিএনপির নেতা খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৫

#

ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য লন্ডনে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গতকাল শুক্রবার (১৫ই আগস্ট) সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তার সঙ্গে আছেন স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।

যাত্রার আগে খন্দকার মারুফ সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসকদের পরামর্শে লন্ডনে ডাক্তারকে দেখাতে যাচ্ছেন আব্বু। আপনারা দোয়া করবেন। বিএনপির নেতা-কর্মীদের কাছে আমাদের অনুরোধ সবাই বাবার জন্য দোয়া করবেন।’

এদিকে লন্ডন যাওয়ার আগে গত মঙ্গলবার রাতে গুলশানের ফিরোজায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন খন্দকার মোশাররফ হোসেন।

২০২৪ সালের ২৭শে জানুয়ারিতে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে খন্দকার মোশাররফের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসা শেষে তিনি ২১শে ফেব্রুয়ারি দেশে ফেরেন।

জে.এস/

ড. খন্দকার মোশাররফ হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250