বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

এমপি হওয়ার স্বপ্ন পূরণ হল না, কী করতে চান মাহি?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেও নেত্রী হওয়ার স্বপ্ন পূরণ হল না। নির্বাচনী প্রচারে নেমে ভোটারদের কাছে একের পর এক অঙ্গীকার করেছিলেন মাহিয়া মাহি। ভোটে জিতলে আর অভিনয় করবেন না বলেও ঘোষণা দেন। 

শেষ পর্যন্ত ভোটে জিততে পারেননি মাহি। ফের অভিনয় জীবনেই ফিরতে চাইছেন নায়িকা। নির্বাচনের জন্য বেশ কিছুদিন রাজশাহীতে ছিলেন তিনি। হেরেই ঢাকায় ফেরেন। 

সম্প্রতি মাহিয়া মাহি বলেন, আমি নির্বাচিত হলে, এলাকার মানুষের পাশে থাকা, রাজনৈতিক কর্মসূচি- নানা বিষয়ে ব্যস্ত থাকতে হতো। তাই নির্বাচনী প্রচারের সময় বলেছিলাম, নির্বাচনের পর অভিনয় ছেড়ে দেব। আসলে অভিনয় করার সময়ই তো পেতাম না নির্বাচিত হলে। এখন এলাকার মানুষের খোঁজ-খবর নেওয়া ছাড়া তেমন কোন কাজ নেই।

আরো পড়ুন: ‘আদর্শ হিন্দু হোটেল’-এ মোশাররফ করিম

আমি আগের মতো সুখে-দুঃখে তাঁদের পাশে থাকতে চাই। তার জন্য সপ্তাহে এক-দুইদিনই যথেষ্ট। বাকি দিন আর কী করব? ঠিক করেছি, বাকি দিনগুলোতে শুটিং-ডাবিং-অভিনয় নিয়েই ব্যস্ত থাকব।

অভিনয়ে ফিরতে চান মাহি খবর ছড়িয়ে পড়তেই নাকি চারটি সিনেমার প্রস্তাবও পেয়েছেন তিনি। তবে এখনও কোনো চিত্রনাট্যই চূড়ান্ত করতে পারেননি নায়িকা।

মাহি বলেন, আমি ছবিটিতে অভিনয় করব এটা নিশ্চিত। চুক্তিবদ্ধ হওয়ার পরই সব কিছু জানাতে চাই। শিগগিরই তার ‘আনন্দ অশ্রু’ সিনেমাটি মুক্তি পাবে।

এসি

সাংসদ মাহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250