বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের

দেশের শীর্ষ চাল ব্যবসায়ী আব্দুর রশিদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৮ পূর্বাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪

#

চাল ব্যবসায়ী আব্দুর রশিদ গ্রেফতার

টাকা নিয়ে পণ্য সরবরাহ না করা, চেক জালিয়াতিসহ প্রতারণার মামলায় দেশের শীর্ষস্থানীয় চাল ব্যবসায়ী আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ।

আব্দুর রশিদ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রশিদ এগ্রো ফুডের কর্ণধার। কুষ্টিয়া মডেল থানার ওসি সিহাবুর রহমান সিহাব জানান, চাল ব্যবসায়ী আব্দুর রশিদের নামে অনেক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে রাজশাহীর পুঠিয়া থানার কৃষি উদ্যোক্তা আতিকুর রহমানের চেক জালিয়াতির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, কৃষি উদ্যোক্তা আতিকুর রহমান ফিড মিলের কাঁচামাল কেনার জন্য আব্দুর রশিদকে চেকের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকা অগ্রিম দেন। টাকা নেওয়ার পর দেড় বছর ধরে তিনি কোনো পণ্য দেননি। টাকা ফেরত চাইলেও সাড়া দেননি রশিদ। পরে ২০২৩ সালের ১৩ই আগস্ট রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুর রশিদ ও তার ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা করেন আতিকুর রহমান। ওই মামলায় আদালত সমন জারি করলেও হাজির হননি আব্দুর রশিদ। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অবশেষে পলাতক রশিদকে শনিবার গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্র জানায়, আব্দুর রশিদের নামে সারাদেশে অন্তত ১১০টি মামলা রয়েছে। বিভিন্ন মামলায় তার নামে শতাধিক ওয়ারেন্ট থাকলেও আওয়ামী লীগ আমলে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ঘনিষ্ঠ হওয়ায় ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অবশ্য কিছু মামলায় তিনি জামিনও নিয়েছিলেন।

আই.কে.জে/


গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250