মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে দুই কারণ থাকতে পারে বলে মনে করছে জামায়াত *** আমরা রাজপথে আছি, রাজপথে থাকতে হবে: প্রধানমন্ত্রী *** পোস্তগোলা ব্রিজে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন, থানার সামনে ককটেল নিক্ষেপ *** ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম *** গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন *** শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের *** ঢাকায় সিএমএম আদালত ও টিএসসির কাছে ককটেল বিস্ফোরণ, ফার্মগেটে বাসে আগুন *** খাওয়াজার তোলপাড় সেই দাবি এবার সমর্থন করলেন ওয়ার্নার *** সিএমএম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, দুজন গ্রেপ্তার *** ঢাকা ওয়াসার পানি আবার পরীক্ষা হবে সুইডেনে

৫০ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৩১১, ঢাকায় সর্বোচ্চ ১৬১

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৪ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ৫০ দিনে (১৫ মার্চ থেকে) এ রোগে ও উপসর্গে মোট ৩১১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১৬১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে দুই এবং উপসর্গ নিয়ে ১৫ শিশু মারা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৩১১।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হাম ও উপসর্গে ঢাকার পর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে ৭৩ জনের। এর মধ্যে নিশ্চিত হামে তিনজন ও উপসর্গে ৭০ জন মারা গেছে। চট্টগ্রাম বিভাগে ৩০ জন (উপসর্গে ২৫), সিলেট বিভাগে ১৭ জন (উপসর্গে ১৪) এবং বরিশাল বিভাগে ১৫ (উপসর্গে ১০) জনের মৃত্যু হয়েছে।

খুলনায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না থাকলেও উপসর্গে ১৩ জন মারা গেছে। ময়মনসিংহ বিভাগে নিশ্চিত হামে দুইজনের মৃত্যু হয়েছে, তবে উপসর্গে কোনো মৃত্যু নেই। রংপুর বিভাগে এখন পর্যন্ত হাম বা উপসর্গে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

জে.এস/

স্বাস্থ্য অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250