সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

সংসার জীবনে ৩৩ বছর পার করে আসিফের উপলব্ধি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ১১ই জুলাই ২০২৫

#

আসিফ আকবর ও তার স্ত্রী সালমা আসিফ

প্রেম, বিয়ে আর সংসার জীবনের দিনগুলো সংগীতশিল্পী আসিফ আকবরকে স্মৃতিকাতর করে তোলে। দীর্ঘদিন প্রেমের পর মাত্র ১৯ বছর বয়সেই বিয়ে করেন ভালোবাসার মানুষকে। দিনটি ছিল ১৯৯২ সালের ১০ই জুলাই। গতকাল বৃহস্পতিবার ছিল ১০ জুলাই, এদিন তাদের বিয়ের ৩৩ বছর পূর্ণ হলো।

বিশেষ এদিনে এক আবেগঘন পোস্ট দিয়েছেন আসিফ আকবর। আসিফ লিখেছেন, ‘১০ই জুলাই, ১৯৯২। এক থেকে দুই, দুই থেকে পাঁচ। মাঝখানে তেত্রিশ বছর। বড় বৌমা এসেছে, ছোট বৌ’মার শুভ আগমনের অপেক্ষায় আছি। ১৯৯২ সালে ওয়েদার ঠিক এমনই ছিল, দুজন ছোট মানুষ সংসারী হই ভালবেসে।’

আসিফ লিখেছেন, ‘চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ এসেছে। সামনের দিকে তাকিয়ে পিছু হটেছি, আবার এগিয়ে গিয়েছি। বেগম সালমা আসিফের অসাধারণ সাহস, ত‍্যাগ, ধৈর্য‍্য আর শক্তিশালী ভালবাসা এই সংসারের মূলমন্ত্র।’

শেষে লিখেছেন, ‘আমি ক‍্যাজ‍্যুয়াল ছিলাম আগেও, এখনো আছি। এলোমেলো সময়ও পার করেছি, আমার মেয়ে আইদাহ্ এসে সব রাস্তার গন্তব‍্য সেটলড করে দিয়েছে। ১৯৯২ থেকে ২০২৫ সাল, এই তো সেদিনের কথা। বেগম সালমা আসিফকে ধন‍্যবাদ, বিয়েবার্ষিকীতে শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ‍্ থাকুন, সুন্দর থাকুন। ভালবাসা অবিরাম।’

আসিফ যখন জনপ্রিয় হননি, তখনই তার প্রেমে পড়েছিলেন সালমা। আসিফ ছিলেন ক্রিকেটার। যার খেলার ভক্ত ছিলেন প্রেমিকা।

এক সাক্ষাৎকারে আসিফ আগে জানিয়েছিলেন, তাদের পরিচয়টা বিয়ের আরও অনেক আগের। সেই সময় আসিফের খেলার একমাত্র মেয়ে দর্শক ছিলেন সালমা। ১৯৯০ সালে তাদের প্রেম চূড়ান্ত রূপ নেয়। এর মধ্যে কিছু অঘটনও ঘটে। সেসব তোয়াক্কা না করেই জুলাই মাসের ৮ তারিখ বিকেল পাঁচটায় অজানা এক ভবিষ্যতের মুখোমুখি হন তারা। দুইদিন পরে তারা বিয়ে করেন।

জে.এস/

কণ্ঠশিল্পী আসিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250