বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ *** ‘জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামি দল’ *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি *** আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ *** গণমাধ্যম ও সম্প্রচার কমিশনের খসড়া অধ্যাদেশ নিয়ে উদ্বেগ আর্টিকেল নাইনটিনের *** ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে’ *** ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনাসহ অন্য নেতাদের

‘আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়’—টাবুর ভাইরাল মন্তব্য ঘিরে বিতর্ক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০০ পূর্বাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বয়স তার কাছে যে শুধুই একটি সংখ্যা, তা বারবার প্রমাণ করে চলেছেন তাবাসুম ফাতিমা হাশমি ওরফে টাবু। পঞ্চাশ পেরিয়েও অভিনয়, ব্যক্তিত্ব ও উপস্থিতিতে আজও তিনি সমসাময়িক প্রজন্মের বহু অভিনেত্রীকে টেক্কা দিতে সক্ষম। পর্দায় টাবু মানেই সংযমী অথচ তীব্র ‘চিনি কম, ঝাঁঝ বেশি’।

তবে দীর্ঘ আড়াই দশকের ক্যারিয়ারে অসংখ্য সাফল্য এলেও ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল কখনও পিছু ছাড়েনি তাকে। একসময় বলিউডের  বড় বড় প্রযোজক-পরিচালকদের পছন্দের তালিকায় থাকা এই অভিনেত্রী কেন আজও অবিবাহিত—এই প্রশ্ন ঘুরপাক খেয়েছে অনুরাগীদের মনে।

সম্প্রতি সেই কৌতূহল আরও উসকে দিয়েছে টাবুর নামে ছড়িয়ে পড়া এক বিতর্কিত মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি উদ্ধৃতি, যেখানে দাবি করা হয় অভিনেত্রী বলেছেন, “আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়! আর কিছু না। আমি একা থাকতেই ভালোবাসি। বিয়ে করতে চাই না।”

এই মন্তব্য ছড়িয়ে পড়তেই নেটভুবনে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা। প্রশ্ন ওঠে—টাবু কি সত্যিই এমন খোলামেলা মন্তব্য করেছেন, নাকি তার বক্তব্য বিকৃতভাবে তুলে ধরা হয়েছে?

বলিউড সূত্রে জানা যাচ্ছে, যে সাক্ষাৎকারের কথা উল্লেখ করে এই মন্তব্য ভাইরাল হয়েছে, সেখানে আদৌ এমন শব্দচয়ন ব্যবহার করেননি টাবু। অভিনেত্রী মূলত বলেছিলেন, তিনি বর্তমানে নিজের সিঙ্গেল জীবন উপভোগ করছেন এবং আপাতত তার জীবনে কোনও পুরুষের প্রয়োজন বোধ করছেন না। বিয়ে বা সম্পর্কে জড়ানোর তাড়া নেই—এই কথাই তিনি স্পষ্ট করেছিলেন।

ডিজিটাল প্ল্যাটফর্মে সেই বক্তব্যই ‘তিল থেকে তাল’ হয়ে ছড়িয়েছে বলে দাবি ইন্ডাস্ট্রি মহলের। প্রসঙ্গছাড়া ও অতিরঞ্জিত উপস্থাপনার ফলেই তৈরি হয়েছে এই বিতর্ক।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত টাবু। তিনি বারবার জানিয়েছেন, সম্পর্ক বা বিয়ে নয়—নিজের স্বাধীনতা ও মানসিক স্বাচ্ছন্দ্যই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই সিদ্ধান্ত নিয়েই তিনি স্বচ্ছন্দ।

অভিনেত্রীর টিম থেকে জানানো হয়েছে, টাবু কোনো কোনো মন্তব্য করেননি। যারা এরকম ভুয়া মন্তব্য ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে। 

জে.এস/

টাবু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250