শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কটিয়াদী ঢাকের হাট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩২ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল রোববার (২৮শে সেপ্টেম্বর)। দেশের বিভিন্ন শহরে ও গ্রামে পূজামণ্ডপগুলো সেজেছে রঙ, আলো আর প্রতিমার আভায়। কটিয়াদীর আড়িয়াল খাঁ নদপাড়ে পূজার প্রস্তুতিকালে থাকে আলাদা কোলাহল। এখানে প্রতি বছর বসে বিখ্যাত ঢাকের হাট, যেখানে বাদ্যযন্ত্র নয়, ভাড়া হয় বাদক দল।

কটিয়াদীর ঐতিহ্যবাহী ঢাকের হাট শুধু বাদক বা ঢাকিদের ভাড়া নেওয়ার জায়গা নয়, বরং এটি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য। খবর বাসসের।

সরেজমিন হাটে গেলে দেখা যায়, একপাশে ঢাক, ঢোল, কাঁসর, সানাই, বাঁশি, খঞ্জরি, করতাল—বাদ্যযন্ত্র বাজিয়ে নিজেদের নৈপুণ্য দেখাচ্ছে দলগুলো। অন্যপাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনছেন পূজারি ও আয়োজকেরা। কার তাল কত নিখুঁত, কার বাজনায় দেবীর আগমন আরো মহিমান্বিত হবে—এই পরীক্ষার ওপরই নির্ভর করছে চুক্তির অঙ্ক। দাম উঠছে ১০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত।

এই হাটে বাদকেরা যারা আসেন, বাজিয়েই তারা সংসার চালান। মুন্সিগঞ্জ থেকে সাত জনের দল নিয়ে এসেছেন হরি রাজ। তার কণ্ঠে আনন্দ আর অভিমান। তিনি বলেন, '৩০ বছর ধরে আসছি। পরিবার ছেড়ে আসতে হয়, কষ্ট হয়। তবুও ঢাকই আমাদের রুটি-রুজি।'

এখানে কারও স্বপ্ন পরিবারের মুখে হাসি ফোটানো, কারও লক্ষ্য নতুন জামাকাপড় বা সন্তানের পড়াশোনার খরচ জোগানো। কুমিলা থেকে ৮ জনের দল নিয়ে এসেছেন মোহাম্মদ আলি। তিনি জানালেন, তাদের লক্ষ্য ৯০ হাজার টাকার চুক্তি। 

সজিব দাসের দল এসেছে মুন্সিগঞ্জ থেকে, তাদের দাবি এবার এক লাখ বিশ হাজার টাকা। তিনি মনে করেন, আগের মতো জৌলুশ নেই হাটে।

এ হাটের জন্মের ইতিহাস জানান স্থানীয়রা। তারা জানান, ষোড়শ শতকে সামন্ত রাজা নবরঙ্গ রায় দুর্গাপূজার জন্য ঢাকিদের খুঁজতে বিক্রমপুরে (বর্তমান মুন্সিগঞ্জ) বার্তা পাঠাতেন। নৌকায় নৌকায় ঢাকি এসে ভিড়তেন ব্রহ্মপুত্রের যাত্রাঘাটে।

রাজা নিজে দাঁড়িয়ে শুনতেন, সেরা দলকে দিতেন পুরস্কার। সেই আয়োজনই ধীরে ধীরে রূপ নেয় হাটে, যা পরে স্থান বদলিয়ে আসে কটিয়াদীর পুরাতন বাজার এলাকায়। আজও সেই ঐতিহ্য বেঁচে আছে। শুধু পূজার আয়োজন নয়, এটি হয়ে উঠেছে মিলনমেলা। ঢাকের তালে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা—তাক দুম, তাক দুম বাজে, যেন নদীপাড়ের বাতাসও দুলে ওঠে সুরে। 

এ হাটে পূজারিদের ভিড় লক্ষ্য করার মতো। একজন জানালেন, প্রতি বছর পূজার সময় ঢাকি ছাড়া মণ্ডপ কেমন যেন ফাঁকা লাগে। তাই এবার নরসিংদী থেকে কটিয়াদীর ঢাকের হাটে এলাম ঢাকি ভাড়া করতে। এখানকার ঢাকিদের বাজনা আলাদা আবেগ জাগায়। দাম একটু বেশি হলেও ভালো দলের জন্য আমরা রাজি আছি, কারণ দেবীর আরাধনা ঢাকের তালে তবেই পূর্ণ হয়।

ঢাকের হাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250