মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

কারাগার থেকে মুক্ত হয়ে যা বললেন নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৯ অপরাহ্ন, ২০শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কারাগার থেকে মুক্তির পর ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া এক ফেসবুক পোস্টে জানান, গ্রেপ্তারের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

গত রোববার (১৮ই মে) সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার (১৯শে মে) দুপুর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে আলোচনার মধ্যেই আজ মঙ্গলবার (২০শে মে) বেলা সাড়ে তিনটার দিকে কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন। এ সময় তিনি কারও সঙ্গে কথা বলেননি।

বাসায় ফিরে বিকেলে দেওয়া ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন, সেসব মানুষদের মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই।’

সহকর্মী, সংবাদকর্মীসহ সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। আমি সব সময় মনে রাখব, আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।’

এইচ.এস/

নুসরাত ফারিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250