শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান *** তারেক রহমানের শপথে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

জুবিন গার্গের মৃত্যুর ‘আসল’ কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের অকাল প্রয়াণের চার মাস পেরিয়ে গেলেও কাটেনি শোকের রেশ। তবে তার রহস্যজনক মৃত্যু ঘিরে নানা গুঞ্জন ও ষড়যন্ত্রের তত্ত্বের মাঝে এবার বিস্ফোরক তথ্য সামনে আনল সিঙ্গাপুর পুলিশ। তদন্তকারীদের দাবি, স্কুবা ডাইভিংয়ের সময় জুবিন গার্গ মদ্যপ অবস্থায় ছিলেন এবং নিরাপত্তা বিধির চরম লঙ্ঘনই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি সিঙ্গাপুরের একটি আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করে পুলিশ জানায়, গত ১৯শে সেপ্টেম্বর স্কুবা ডাইভিংয়ে নামার সময় জুবিন গার্গ মদ্যপ ছিলেন।প্রাথমিক অবস্থায় তিনি লাইফ জ্যাকেট পরলেও কিছুক্ষণ পরই তা খুলে ফেলেন। পরবর্তী সময়ে ফের জলে নামার আগে প্রশিক্ষকরা তাকে লাইফ জ্যাকেট পরার অনুরোধ জানালেও তিনি তা কানে তোলেননি। পুলিশের মতে, এই অসাবধানতাই অকাল মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাকে। তদন্ত প্রতিবেদনে জুবিনের শারীরিক পরীক্ষার চাঞ্চল্যকর তথ্যও তুলে ধরা হয়েছে।

সিঙ্গাপুরের আইন অনুযায়ী, ১০০ মিলিলিটার রক্তে ৮০ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া স্বাভাবিক ধরা হলেও জুবিনের শরীরে এর পরিমাণ ছিল ৩৩০ মিলিগ্রাম। স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় চার গুণ বেশি মদ্যপান করেছিলেন তিনি। এছাড়া তার হোটেল কক্ষ থেকেও ৭৫০ মিলিলিটারের মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।

গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরে ‘নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে’ যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় নিখোঁজ হন এবং পরে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়।

আসামের এই ‘ভূমিপুত্রে’র এমন আকস্মিক প্রয়াণকে অনেকেই স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারেননি; উঠেছিল ষড়যন্ত্রের অভিযোগও। তবে সিঙ্গাপুর পুলিশের এই নতুন দাবি সেই সব বিতর্ককে ভিন্ন দিকে মোড় নিল।

জে.এস/

জুবিন গার্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250