শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’ *** নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ই ফেব্রুয়ারি *** ‘জাতীয় পার্টি কোনো আসন পায়নি, এটা অবিশ্বাস্য’ *** বাংলাদেশকে নিয়ে বেশি আশাবাদী হওয়া ঠিক হবে না, বলছেন ব্রিটিশ এমপি রুপা হক *** জুরিদের গাজা-বিষয়ক মন্তব্যে ক্ষুব্ধ অরুন্ধতী রায়, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন *** এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান *** আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

তুমি আমাদের মুক্তি দেবে কবে, পরীমনিকে বলবেন আসিফ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০০ পূর্বাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় গায়ক আসিফ আকবর বরাবরই স্পষ্টভাষী। নিজের মতপ্রকাশে কখনোই তিনি রাখঢাক করেন না, যার কারণে প্রশংসা ও সমালোচনা—উভয়ই তিনি পান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে আসিফ আকবর জানিয়েছেন, তিনি যেসব তারকার সঙ্গে দেখা হলে সরাসরি প্রশ্ন করতে চান, তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী পরীমনি। 

তার ভাষ্য মতে, পরীমনিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি। তাকে আমি প্রশ্ন করতে চাই—‘তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কিভাবে করবে, সেটাও আমাকে বলো।’

আসিফ জানান, আগেও তিনি পরীমনির সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘সে সবসময় হাসিখুশি থাকে, সবকিছু খুব ক্যাজুয়ালি নেয়। এটা ওর একটি দারুণ দিক।’

এ ছাড়াও চলচ্চিত্র অভিনেতা শাকিব খানকে নিয়েও আসিফের প্রশ্ন আছে। তিনি শাকিবকে প্রশ্ন করতে চান, ‘আপনি যখন ডায়লগ দেন, তখন একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন, একটু মেয়েলি হয়ে যায়। যেখানে এন্ড্রু কিশোর, মিলু ভাই, সৈয়দ আবদুল হাদী—এমন কিংবদন্তিরা কণ্ঠ দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি ঠোঁট মেলাচ্ছেন, সেই টোনটা আপনার সঙ্গে ঠিক যাচ্ছে না। আপনি এটা কিভাবে এনজয় করছেন? ’

তিনি আরও বলেন, প্লেব্যাকের নিজস্ব ব্যাকরণ রয়েছে, সেটার প্রতি শিল্পীদের মনোযোগ দেওয়া জরুরি।

আরও কয়েকজন শিল্পীকে নিয়েও আসিফ সরাসরি প্রশ্ন করতে চান। দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ এনাম জেমস সম্পর্কে তিনি বলেন, ‘আপনি এত বড় একজন শিল্পী, কিন্তু দেশের কোনো আন্দোলন-সংগ্রামে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কিছু বলেন না।আপনার মুখ থেকে কিছুই বের হয় না—এটা আমি জানতে চাইব।’

জে.এস/

আসিফ আকবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250