মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে আসিম জাওয়াদকে স্মরণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ১০ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৯ই মে) চট্টগ্রামে পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসিম জাওয়াদকে স্মরণ করে এক মিনিটের নীরবতা পালন করছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে। 

আরো পড়ুন: তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

অফিসিয়াল সেই বার্তায় বলা হয়েছে, চট্টগ্রামে বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে, মিরপুরের এসবিএনসিএসে জিম্বাবুয়ের বিপক্ষে আজকের টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে বিসিবি এক মিনিট নীরবতা পালন করবে।



উল্লেখ্য,বৃহস্পতিবার দুপুরে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) চিকিৎসাধীন পাইলট আসিম জাওয়াদ মারা যান। সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর ইয়াক-১৩০ নামের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান চট্টগ্রামের পতেঙ্গা জহুরুল হক বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিমানটিতে আগুন ধরে যায়।

এইচআ/ 

বাংলাদেশ-জিম্বাবুয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250