শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

‘জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে গুণগত পরিবর্তন আসবে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে দেশের মিডিয়া খাতে গুণগত পরিবর্তন আসবে।

বুধবার (৫ই নভেম্বর) ঢাকার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত ‘জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ’-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, দেশের স্বার্থেই জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসা প্রয়োজন। মিডিয়ায় ইতিবাচক পরিবর্তনের জন্য তাদেরকেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, এখনো মিডিয়াতে আওয়ামী লীগের অনুসারীরা বিভিন্ন স্তরে বসে আছেন। তাদের হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না, কিন্তু দ্বিতীয় বা তৃতীয় লেয়ারে তারা অবস্থান করছে এবং বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

মাহফুজ আলম জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের সাংবাদিকতা ও চলচ্চিত্র বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে।

তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে অন্তত ৩০০ জন জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী নির্বাচিত সরকারও নৈতিক দায়বদ্ধতা থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।

জুলাই যোদ্ধাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, আপনারা চেতনা, মননে ও প্রেরণায় ‘জুলাই যোদ্ধা’। কর্মক্ষেত্রে এই পরিচয় যেন সৃজনশীল কাজের চেয়ে বড় হয়ে না ওঠে, সেটি মনে রাখতে হবে। পেশাগত জীবনে আপনাদের অবস্থান হবে সত্যের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং দেশের সার্বভৌমত্বের পক্ষে।

তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান এবং বলেন, সাংবাদিকতা মানে কেবল সংবাদ পরিবেশন নয়, এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক ও সুমনা পারভীন।

প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম ইমন ও সোহেলী তামান্না প্রশিক্ষণ আয়োজনের জন্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্না। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া ১৬ জন জুলাই যোদ্ধাকে সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জে.এস/

মাহফুজ আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250