বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

জুলাই ঘোষণাপত্রের দাবিতে যমুনার সামনে অবস্থান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৩ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

নির্ধারিত ৩০ কার্যদিবস শেষ হলেও জুলাই ঘোষণাপত্র না দেওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা। আজ সোমবার (৩০শে জুন) বিকেল ৩টার দিকে তারা যমুনার বিপরীত পাশে রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে অবস্থান নেন।

অবস্থানের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ বিকেল ৩টার দিকে যমুনার বিপরীত পাশে রমনা পার্কের অরুনোদয় গেটের সামনে জুলাই আন্দোলনে আহত কিছু লোক অবস্থান নিয়েছেন। জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে তারা অবস্থান নেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

অবস্থান নেওয়া ব্যক্তিরা জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা চলবে না। সরকারকে সময় দেওয়া হয়েছে। আমরা যখন শহিদ মিনারে প্রোগ্রাম করলাম, তখন সরকার থেকে বলা হল, তারা ঘোষণা দেবেন। কিন্তু দীর্ঘদিন হলো তা দেয়নি। সবশেষ ৩০ কার্যদিবসের মধ্যে এ ঘোষণা দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখনো দেয়নি।

তারা জানান, কবে জুলাই ঘোষণা হবে, সেটা জানতে চান। বিভিন্ন দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে এক মাসের মধ্যেই বিপ্লবকে স্বীকৃতি দেয়। কিন্তু এখন পর্যন্ত ২৪ এর বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। যদি বিপ্লবকে স্বীকৃতি না দেয়, তাহলে মানুষ ভুলে যাবে। সেইজন্য জুলাই ঘোষণাপত্র দিতে হবে।

যমুনার সামনে অবস্থান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250