শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী ঢাকায় আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠকে যোগ দিতে আজ রোববার (২৬শে অক্টোবর) ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।

দীর্ঘ ১৯ বছর পর দুই দেশের এই বৈঠক হতে যাচ্ছে। এর আগে দুই দেশের জেইসির সর্বশেষ বৈঠক হয়েছিল ২০০৫ সালের ১২ই সেপ্টেম্বর ঢাকায়। 

আগামীকাল সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে নবম জেইসি বৈঠক। এতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য বিনিয়োগ, কৃষি সহায়তা, আর্থিকসেবা, ব্যাংকিংসহ নানা খাতের উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এই সময়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জেইসির বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের অর্থনীতিবিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা বৈঠকে যোগ দেবেন এমন কথা ছিল।

তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে পেট্রোলিয়াম মন্ত্রী মালিক তিন দিনের সফরে ঢাকায় আসছেন। ঢাকা সফরের সময়ে জেইসি বৈঠকের পাশাপাশি পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক একাধিক সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।

জে.এস/

আলী পারভেজ মালিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250