মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ *** ডাকসুতে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ *** মাদ্রাসায় যৌন নির্যাতন: পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ *** হাইকোর্টের রায় স্থগিতের আবেদনে সাড়া পায়নি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ *** যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ *** চ্যাপ্টা শরীর, বাদুড়ের মতো পাখনা, কুয়াকাটায় ধরা পড়া বিরল মাছটির নাম কী *** লালমনিরহাটে দুই মন্ত্রীর সামনেই বিএনপির দুই গ্রুপের মারামারি, আহত ৫ *** জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন *** শিল্পে গ্যাস সরবরাহ কাল থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

গ্রামীণ ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শিগগির শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীতে শিগগিরই যাত্রা শুরু করছে গ্রামীণ ইউনিভার্সিটি। এটি নিয়ে দেশে অনুমোদিত বেসরকারি ইউনিভার্সিটির সংখ্যা দাঁড়াবে ১১৬। দিয়াবাড়ির একটি ভবনের চারটি ফ্লোরে প্রাথমিকভাবে কার্যক্রম শুরু হলেও মূল ক্যাম্পাস হবে রাজধানীর পূর্বাচলে। ইতোমধ্যে সেখানে পর্যাপ্ত জমি নেওয়া হয়েছে। দিয়াবাড়ির ভবনে এরই মধ্যে শ্রেণিকক্ষসহ সবকিছু প্রস্তুত করা হয়েছে। দ্রুত শুরু হবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয় সূত্র এসব তথ্য জানায়।

সূত্রে জানা যায়, সিলেবাস ও কারিকুলাম প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুমোদনের জন্য জমা দেওয়া হচ্ছে। অনুমোদন পেলেই তারা বলতে পারবেন, এ ইউনিভার্সিটিতে কী কী বিষয় পড়ানো হবে। এর আগে ১৭ই মার্চ শিক্ষা মন্ত্রণালয় ২২টি শর্তে এই ইউনিভার্সিটি স্থাপনের অনুমোদন দিয়ে আদেশ জারি করে।

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা গ্রামীণ ট্রাস্ট এই ইউনিভার্সিটির জন্য আবেদন করে। এটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আশরাফুল হাসান।

জানা গেছে, ১৯৮৯ সালে অলাভজনক ও বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন ড. মুহাম্মদ ইউনূস। এই ট্রাস্ট দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সামাজিক ব্যবসাকে ব্যবহার করে থাকে।

জে.এস/

গ্রামীণ ইউনিভার্সিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250