সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

মাল্টিপ্লেক্সে ‘বরবাদ’র সর্বোচ্চ সংখ্যক প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঈদ এলে জমে ওঠে সিনেমাপাড়া। ঈদের আনন্দকে খানিকটা বাড়িয়ে দিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় নতুন সিনেমা। আর সিনেমা হলে ভিড় জমে দর্শকের। এবারের ঈদুল ফিতরে দেড় শতাধিক  প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৬টি নতুন সিনেমা। 

সিনেমাগুলো নিয়ে আলোচনা হলেও দর্শকের বেশি আগ্রহ দেখা গেছে মাত্র দুই-তিনটিতে। হাউসফুল, অগ্রিম টিকেট বুকিং ও চাহিদার কারণে প্রদর্শনী বাড়ানোর মতো সুখবর রয়েছে এবারের ঈদের সিনেমাতে। 

এ আলোচনায় এবারের ঈদের সর্বাধিক প্রত্যাশিত সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমাটি ১২০টি সিনেমা হলে আলো ছড়িয়েছে। 

মুক্তির প্রথম দিন থেকেই মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে আশানুরূপ সাড়া জাগিয়েছে ‘বরবাদ’। বাংলা মুভি রিভিউ অনুযায়ী, ঈদের প্রথম দিনে ‘বরবাদ’ আয় করেছে ২৮ লাখ টাকা। 

পরের দুইদিনের তথ্য পাওয়া না গেলেও, ব্যাপক হারে দর্শক আগ্রহের কারণে প্রদর্শনী সংখ্যা বাড়িয়েছে ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাস কর্তৃপক্ষ। যা নির্দিষ্ট কোনো সিনেমার জন্য মাল্টিপ্লেক্সের সর্বোচ্চ সংখ্যক প্রদর্শনী। 

গতকাল বৃহস্পতিবার (৩রা এপ্রিল) সরেজমিনে রাজধানীর যমুনার ব্লকবাস্টার সিনেমাসে গিয়ে দেখা যায়, শাকিব খানের বরবাদ সিনেমা দেখতে দর্শকের উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইন ধরে টিকিট নিতে দেখা যায় সবাইকে। 

ব্লকবাস্টারের প্রদর্শনী তালিকায় দেখা যায়, বেলা ১১টা ৪০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মোট ১০টা শো-এর শিডিউল রেখেছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েল ক্লাব তথা ভিআইপি হলে শাকিব খানের বরবাদ সিনেমা দেখার ব্যবস্থা রাখা হয়েছে ৪টি আলাদা সময়ে। যেখানে প্রথম শো শুরু বেলা ১২টায় এবং শেষ শো দেখা যাবে রাত ৮টা ৪৫ মিনিটে। 

গাইবান্ধার রোমা প্রেক্ষাগৃহে মধ্যরাতেও প্রদর্শনী হয়েছে সিনেমাটির। 

রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘বরবাদ’ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আরও রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু। একটি আইটেম গানে দেখা দিয়েছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। 

এইচ.এস/


সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250