বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন *** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন *** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি *** ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার *** সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার *** অযোগ্যরা প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না প্রশ্ন উঠেছে: বদিউল আলম মজুমদার *** সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল *** এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

বিটিভির দুই নাটকে আবুল হায়াত

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার। অভিনয় ছাড়া তো থাকতে পারব না। তাই ভালো গল্প আর পছন্দসই চরিত্র হলে অভিনয় করতে চাই।’

সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের দুটি নাটকে অভিনয় করলেন আবুল হায়াত। একটি বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত একক নাটক ‘দ্রোহ’। অন্যটি বিটিভির ঢাকা কেন্দ্রের জন্য তৌকীর আহমেদের রচনা ও নির্দেশনায় নির্মিত ধারাবাহিক ‘ধূসর প্রজাপতি’।

দ্রোহ নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর, নির্দেশনা দিয়েছেন ইলন সফির। ২৫শে ও ২৬শে জুলাই চট্টগ্রামের বিটিভি ভবনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আবুল হায়াত ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন আরজুমান্দ আরা বকুল, হাফিজুর রহমান সুরুজ, রমিজ রাজু, সৈয়দা নওশীন ইসলাম দিশা ও আরজুমান্দ আরা বকুলের মেয়ে মারিয়া ফারিহা উপমা।

দ্রোহ নিয়ে আবুল হায়াত বলেন, ‘দ্রোহ নাটকটির গল্প সুন্দর। আমাদের জীবনেরই গল্প। এ ধরনের গল্পে কাজ করতে ভালো লাগে। তা ছাড়া চট্টগ্রামে গিয়ে কাজ করতে একটু বেশি ভালো লাগে। কারণ, সবার অংশগ্রহণে একটা মিলনমেলা হয়।’

ধূসর প্রজাপতি ধারাবাহিকটির শুটিং হয়েছে গত মাসে গাজীপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে। এই ধারাবাহিকে অভিনয় করেছেন আবুল হায়াত, শ্যামল মাওলা, আইশা খান, দিলারা জামান, ডলি জহুর, মীর রাব্বি, সাবরিনা আজাদ ও তনুশ্রী দত্ত।

আগামী মাসের শুরুতে একটি বিজ্ঞাপনের শুটিং করার কথা রয়েছে আবুল হায়াতের। এ ছাড়া তিনি পরিকল্পনা করছেন নিজের নতুন নাটক নির্মাণের। গল্প হতে পারে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন অথবা আবুল হায়াতের। গল্প বাছাই হলে শুরু করবেন চিত্রনাট্য রচনা; এরপর শুটিং।

জে.এস/

আবুল হায়াত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250