বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল *** গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন *** তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব বন্ধুত্ব দিবস উপলক্ষে শুভ ও মিলনের ‘বন্ধু’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৭ পূর্বাহ্ন, ১লা আগস্ট ২০২৫

#

কাজী শুভ ও মোহাম্মদ মিলন। ছবি: সংগৃহীত

আগামী ৩রা আগস্ট বিশ্ব বন্ধুত্ব দিবস। এই উপলক্ষে নতুন দ্বৈত কণ্ঠের গান নিয়ে আসছেন সংগীতশিল্পী কাজী শুভ ও মোহাম্মদ মিলন। ‘বন্ধু’ শিরোনামের গানটি লিখেছেন আরিফ হোসেন বাবু, সুর করেছেন কাজী শুভ ও সংগীত আয়োজন করেছেন আহমেদ সজীব। ভিডিও নির্মাণ করেছেন এস এম কারিম।

নতুন এই গান নিয়ে কাজী শুভ বলেন, ‘বন্ধুদের সঙ্গে আমাদের সবার অনেক স্মৃতি। একটা সময়ের পর ব্যস্ততার কারণে হয়তো অনেকের সঙ্গে যোগাযোগ সম্ভব হয় না। কিন্তু ঠিকই তাদের কথা মনে পড়ে। সেই বন্ধুত্ব নিয়ে আমাদের এ গান।’

মোহাম্মদ মিলন বলেন, ‘বন্ধুরা নানাভাবে জীবনের সঙ্গে জড়িয়ে থাকে। জীবনের বাস্তবতায় কারও কারও সঙ্গে দূরত্ব বাড়লেও মনের মণিকোঠায় ঠিকই থেকে যায় সবাই। সেই বন্ধুদের জন্য আমাদের এই গান।’

জানা গেছে, আজ শুক্রবার (১লা আগস্ট) কাজী শুভর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বন্ধু গানের ভিডিও।

জে.এস/

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250