বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

সেই ভিক্ষুকের কাছে মিলল আরও এক বস্তা টাকা-কয়েন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ শহরের কওমি জুটমিলের এক কোণের বারান্দায় থাকেন সালেয়া বেগম। বয়স পেরিয়েছে ৬০। অনেকে তাকে ‘সালে পাগল’ নামেই চিনতেন। প্রতিদিন সকাল বেলা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বের হতেন, বিকেলে ফিরে আসতেন নীরবে। কেউ জানত না, তার নিঃশব্দ জীবনে ধীরে ধীরে জমিয়ে গেছেন টাকা-কড়ি।

শনিবার (১১ই অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়া এলাকায় তার কাছ থেকে স্থানীয়রা আরও এক বস্তা টাকা উদ্ধার করেছেন। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত গুনে দেখা যায়, বস্তাটিতে রয়েছে ৪৭ হাজার ৮২৬ টাকা।

এর আগে ৯ই অক্টোবর সকালেও একই স্থানে সালেয়া বেগমের দুই বস্তায় মোট ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পাওয়া যায়। সব মিলিয়ে তিনটি বস্তা থেকে উদ্ধার হওয়া ব্যবহারযোগ্য টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা।

সালেয়া বেগমের একমাত্র মেয়ে শাপলা খাতুন বলেন, ‘মা একা থাকতে চাইতেন। আমরা জানতামই না, তিনি এত টাকা জমিয়েছেন। এখন মা অসুস্থ। এই টাকা দিয়ে তার চিকিৎসা করানো হবে।’

সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহরিয়ার শিপু বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত আরও একটি বস্তা উদ্ধার করে ৪৭ হাজার ৮২৬ টাকার মতো পাওয়া গেছে। টাকাগুলো সালেয়া বেগমের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। যদি আল্লাহ তাকে নিয়ে যান, তবে অবশিষ্ট টাকা তার মেয়েকে দেওয়া হবে। একজন ভিক্ষুকের কাছেও এত টাকা থাকতে পারে, এটা সত্যিই বিস্ময়কর।’

সালেয়ার স্বামী মারা গেছেন অনেক বছর আগে। এরপর একাই জীবন চালিয়ে যাচ্ছিলেন তিনি। দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে নিজের মতো করে বেঁচে ছিলেন।

মানুষের অগোচরে সালেয়া বেগম কত টাকা জমিয়েছেন, তা হয়তো তার কাছেও ছিল অজানা। কওমি জুটমিলে এক কোণের বারান্দার সেই ছোট জায়গাটিই ছিল তার আশ্রয়, আর সেই জায়গাতেই লুকানো ছিল জীবনের সব সঞ্চয়—তিন বস্তা টাকা।

জে.এস/

ভিক্ষুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250