শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির

বিপিএল মাতাতে আসছেন দু’বারের বিশ্বকাপজয়ী তারকা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিপিএলের পরবর্তী আসর মাতাতে আসছেন ইংল্যান্ডের হয়ে দুইবার বিশ্বকাপ জেতা, তারকা ক্রিকেটার মঈন আলী। নবাগত ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স আইপিএল, সিপিএল, পিএসএল মাতানো এই ইংলিশ অলরাউন্ডারকে দলে ভেড়ায়।

মঈন আলীর সঙ্গে কথা চালাচালির পর চুক্তির বিষয়টি নিশ্চিত করে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। সবকিছু ঠিক থাকলে ৪ঠা জানুয়ারির পর দলটির হয়ে বিপিএলে খেলতে দেখা যাবে মঈনকে।

মঈন আলী ছাড়াও সিলেটে বিদেশি ক্রিকেটার হিসেবে আরও রয়েছে মোহাম্মদ আমির, সাইম আইয়ুব, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অ্যারন জোন্স। সিলেট টাইটান্সের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম। আর ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস।

টি-টোয়েন্টি ফরম্যাটে মঈন সফল এক ক্রিকেটার। ৪০৮ টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এসেছে ৭৫১৩ রান। বল হাতে শিকার ২৬৫ উইকেট। বিপিএলে এখন অবধি ২২ ম্যাচ খেলে মঈন আলীর ব্যাট থেকে এসেছে ৪১৪ রান। উইকেট নিয়েছেন ২২টি।

জে.এস/

বিপিএল টিকিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250