শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

ঢাকা থেকে ২ ট্রেনের যাত্রা বাতিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় গত ২৫শে অক্টোবর রাতে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুতর ঘটনায় শিডিউল বিপর্যয়ে পরেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে ঢাকায় আসা-যাওয়া করা ট্রেনগুলো ৫-৬ ঘণ্টা বিলম্বে চলছে। এমন পরিস্থিতিতে ঢাকা থেকে দুটি ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (২৬শে অক্টোবর) সকালে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, বিলম্বের কারণে ২টি ট্রেন বাতিল করা হয়েছে। এর একটি হচ্ছে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭)। এটির যাত্রার সময় ছিল সকাল ১১টা ১৫ মিনিটে। আর অন্যটি জামালপুরের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫)। ঢাকা থেকে ট্রেনটির যাত্রার সময় ছিল বিকাল ৪টা ৪৫ মিনিটে।

আরো পড়ুন : মানবাধিকার লঙ্ঘনকারী কাউকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হবে না : জাতিসংঘে সেনাপ্রধান

এর আগে গতকাল শিডিউল বিপর্যয়ের কারণে দিনভর ট্রেন চলাচল করলেও কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়নি। যেসব যাত্রীরা বিলম্বিত ট্রেনে যেতে চাননি তাদের টিকিট ফেরত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এর আগে ২৫শে অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটের দিকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্টেশন এলাকাতেই দুর্ঘটনায় পরে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)। রেললাইন ভেঙ্গে যাওয়ার কারণে ট্রেনের ৬টি বগি লাইন থেকে পড়ে যায়। এই ঘটনায় প্রায় দেড়শ মিটারের মতো রেলট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সে সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি সাধারণ সময়ের প্রায় আধাঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। প্লাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে নেমে দেখা যায় ট্রেনের বিভিন্ন কোচের মোট ৬টির মতো বগি লাইনচ্যুত হয়। দেখা গেছে লাইনের পাত ভেঙে গেছে৷ পরে চাকাগুলো নিচে পরে যায়। ট্রেনের গতি কম ছিল বলে কেউ আহত হননি।

এস/কেবি

ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250