শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

গণতান্ত্রিক অধিকার কমিটি

বাউলদের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতাকে পরিকল্পিত দমননীতির অংশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৫ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জায়গায় বাউল–ফকিরদের ওপর হামলা পরিকল্পিত দমননীতির অংশ বলে মনে করছে গণতান্ত্রিক অধিকার কমিটি। মঙ্গলবার (২৫শে নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়েছে সংগঠনটি।

মানিকগঞ্জের ঘিওরে বাউলশিল্পী আবুল সরকারকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়ে এ বিবৃতি দিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি।

বিবৃতিতে বলা হয়, ‌‘আবুল সরকারকে গ্রেপ্তার ও তার ভক্তদের ওপর হামলার ঘটনা সারাদেশে বাউল-ফকির, লোকসংস্কৃতি ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর পরিকল্পিত দমননীতিরই অংশ। এটি দেশব্যাপী মাজারে হামলা, বাউল-ফকিরদের ওপর হামলা-হয়রানি ও ভীতি প্রদর্শনেরই ধারাবাহিকতা।’

গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, বিভিন্ন এলাকায় বাউলদের ওপর হামলা চালানো হয়েছে, যন্ত্রপাতি নষ্ট করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে। অথচ এই হামলাকারীদের ধরা হচ্ছে না, বরং ভুক্তভোগীদেরই হয়রানি করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। অভ্যুত্থানের পরও ভিন্নমতকে দমন এবং সাংস্কৃতিক ক্ষেত্রকে নিয়ন্ত্রণের প্রবণতা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিপন্থী।’

বিবৃতিতে অধিকার কমিটি বলেছে, ভিন্নমত দমনের লক্ষ্যেই চার ঘণ্টা থেকে কয়েক সেকেন্ডের ভিডিও কেটে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আল্লাহর বিরুদ্ধে কটূক্তি হিসেবে প্রচার করা হয়েছে। উগ্র ধর্মীয় ফ্যাসিস্ট গোষ্ঠীগুলো বাউলদের বিতর্কিত করে দমন-পীড়নের অপচেষ্টা চালাচ্ছে, বাউলদের কণ্ঠরোধ করা হচ্ছে, যা ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতিকে উৎসাহিত করে।

বিবৃতিতে আরও বলা হয়, বাউল-ফকিরদের ওপর এ রকম বিদ্বেষ ও হামলা নতুন নয়। শেখ হাসিনার আমলেও টাঙ্গাইলের বাউল রীতা দেওয়ানের বিরুদ্ধে একইভাবে একাধিক মামলা করা হয় এবং গ্রেপ্তার করা হয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে অতিডানপন্থীদের আস্ফালন বেড়েছে। সরকারের দিক থেকে আশকারাও তারা পেয়েছে।

অবিলম্বে বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি, তার বিরুদ্ধে হওয়া মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনাটিকে কেন্দ্র করে তার সমর্থক বাউলদের ওপর যে হামলা হয়েছে, তার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছে গণতান্ত্রিক অধিকার কমিটি।

গণতান্ত্রিক অধিকার কমিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250