বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

কুড়িগ্রাম-৪ আসন: দুই ভাই পেলেন দুই দল থেকে মনোনয়ন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজীবপুর) আসনে এক পরিবার থেকে দুই ভাই প্রধান দুটি দলের প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন। গতকাল সোমবার (৩রা নভেম্বর) এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আজিজুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।

এর আগে জামায়াত ইসলামী এখানে মনোনয়ন দিয়েছে তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাককে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কুড়িগ্রাম-৪ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় আজিজুর রহমানের নাম।

দুই ভাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এলাকার চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত আলোচনা চলছে। চিলমারীর বাসিন্দা আজগার আলী নামের এক প্রবীণ রাজনীতিক বলেন, ‘এই অঞ্চলের ইতিহাসে এমন দৃশ্য প্রথম। ভাইয়ের বিপরীতে ভাই, এটা নির্বাচনী মাঠে এক নতুন মাত্রা যোগ করেছে। এখন জনমনে প্রশ্ন, কে এগিয়ে থাকবেন?’

কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৮ হাজার ৪১২। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ৭১১, নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৬৯২ এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ৯ জন। এই ভোটারদের মন জয় করতে দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুড়িগ্রাম-৪ আসনটি ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ। বিএনপি ও জামায়াত উভয় দলেরই শক্ত ঘাঁটি হিসেবে আসনটি দীর্ঘদিন ধরে পরিচিত। আজিজুর রহমান রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রাজনীতি করছেন। তার ভাই মোস্তাফিজুর রহমান রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমির।

জামায়াত মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘আমার বড় ভাই বিএনপির সম্ভাব্য প্রার্থী হয়েছেন। তিনি যদি সত্যি মনোনয়ন পান, তাতেও আমাকে পরাজিত করা যাবে না। জামায়াতের জনপ্রিয়তা এখন অনেক বেড়েছে। দুই ভাই প্রার্থী হলেও নির্বাচনে তাতে কোনো প্রভাব পড়বে না।’

বিএনপি নেতা আজিজুর রহমান বলেন, ‘আমার ছোট ভাই একসময় বিএনপি করত। আমার কারণেই সে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে। পরে জামায়াতে যোগ দিয়ে এখন ওই দলের প্রার্থী হয়েছে। আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা না করলে আমার পারিবারিক ইমেজের কারণে সে এককভাবে সুবিধা নিতে পারত। কিন্তু আমি প্রার্থী হওয়ায় সেই সুযোগ থেকে সে বঞ্চিত হলো। জনগণ আমাকেই চাইছে। তাই আশা করি, দল আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে।'

জে.এস/

কুড়িগ্রাম-৪ আসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250