সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি

আরব সাগরে একই দিনে মহড়া শুরু করেছে ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সামরিক উত্তেজনার কয়েক সপ্তাহ পরই ভারত ও পাকিস্তান দুই দেশ আরব সাগরে পৃথক নৌ মহড়া শুরু করেছে। প্রতিরক্ষা সূত্রের তথ্য অনুযায়ী, আজ সোমবার (১১ই আগস্ট) থেকে এই মহড়া শুরু হয়েছে। খবর এএনআইয়ের।

প্রতিরক্ষা সূত্র নিশ্চিত করেছে, উভয় দেশের নৌবাহিনীই নিজ নিজ জলসীমায় বিমান চলাচল সীমিত করতে ‘নোটিস টু এয়ারম্যান’ বা নোটাম (NOTAM) জারি করেছে। সংবাদ সংস্থা এএনআই প্রতিরক্ষা সূত্রের বরাতে জানায়, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আজ থেকে আগামীকাল পর্যন্ত অর্থাৎ ১১ই ও ১২ই আগস্ট আরব সাগরে মহড়া চালাবে। একই সময়ে পাকিস্তান নৌবাহিনীও তাদের জলসীমায় মহড়ার জন্য নোটাম জারি করেছে।

এই মহড়া এমন এক সময়ে হচ্ছে, যখন মে মাসে (৭ই থেকে ১০ই মে) দুই দেশের মধ্যে চরম সামরিক উত্তেজনা বিরাজ করছিল। তখন ‘অপারেশন সিঁদুর’ নামে একটি অভিযানের মাধ্যমে ভারত, পাকিস্তানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে সমন্বিত বিমান, স্থল ও নৌ হামলা চালিয়েছিল।

ভারতের দিবা—তারা এই অভিযানে পাকিস্তানের যুদ্ধবিমান, রাডার ব্যবস্থা ও আকাশ থেকে নজরদারির প্ল্যাটফর্ম ধ্বংস করে। ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) পাকিস্তানের সেনাদের পিছু হটতে বাধ্য করে।

জে.এস/

ভারত-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250