শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে *** প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু *** বন্দর বিদেশিদের দিলে অর্থনৈতিক লাভ, এর প্রমাণ কেউ দেখাতে পারেনি: প্রিন্স

অক্টোবরে জর্জিয়া যাবে ইসির প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৫ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

আগামী অক্টোবরে নির্বাচন কমিশনের (ইসি) দুই সদস্যের প্রতিনিধিদল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে গুজব প্রতিরোধে বিভিন্ন দেশের অভিজ্ঞতা নিতে জর্জিয়া যাচ্ছেন। 

ইসির দুই সদস্যের সেই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন এবং এতে সদস্য হিসেবে থাকছেন ইসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখার সিস্টেম এনালিস্ট মো. মিজানুর রহমান খান।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ‘আইসিটি ও আইসিটির মাধ্যমে নির্বাচনী গুজব সংক্রান্ত’ সম্মেলনটি জর্জিয়ার বাটুমিতে ২৫ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে ইউরোপ, এশিয়া, আফ্রিকার নির্বাচন কমিশনগুলোর ১০০ জনের মতো প্রতিনিধি অংশ নেবেন। এছাড়া জাতিসংঘসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীরা অংশ নেবে। বিভিন্ন সংস্থার সহায়তায় জর্জিয়া নির্বাচন কমিশন প্রতি বছর এ সম্মেলনের আয়োজন করে।

এদিকে নির্বাচনের সময় গুজব ঠেকাতে নানা কর্মসূচি হাতে নেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন। সম্প্রতি ইসি ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেছে বলে জানা গেছে।

এম.এস.এইচ/ 


নির্বাচন ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250