মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

অবরোধের পাল্টা তিন দিন শান্তি সমাবেশ করবে আ.লীগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপির অবরোধ কর্মসূচি ঘোষণার পর এবার টানা তিন দিন শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি টানা তিন দিন অবরোধ কর্মসূচি দিয়েছে। আমরা তাদের সঙ্গে পাল্টাপাল্টি কোনো কর্মসূচি দিচ্ছি না। আমাদের কর্মসূচি যা ছিল তা অব্যাহত থাকবে। আমাদের শান্তি সমাবেশ অব্যাহত থাকবে।

আরো পড়ুন: চলমান আন্দোলন দমানো যাবে না: ১২ দলীয় জোট

অবরোধের নেতৃত্ব দেবে কে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২৮ তারিখে সরকার পতন, ২৯ তারিখে নতুন সরকার গঠন; এমন একটা কথা হয়েছিল তাদের মধ্যে। আজকে ৩০ তারিখেও আমরা আছি। ২৮ গেলো, ২৯ গেলো কিছুই তো হলো না। আমরা দেখতে পাচ্ছি আমাদের নেতাকর্মীদের মধ্যে বিজয়ের মনোভাব। এটাই আমাদের বিজয়।

এসকে/ 

বিএনপি আওয়ামী লীগ শান্তি সমাবেশ অবরোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250