শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

অবশেষে ভারতে বিশ্বকাপ খেলতে রাজি পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

অবশেষে ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে পাকিস্তান দলকে ছাড়পত্র দিয়েছে দেশটি। এর মধ্য দিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণ করা নিয়ে আর কোনও সংশয় থাকছে না। 

রোববার (৬ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বিবৃতিতে আরো জানানো হয়, “যেহেতু পাকিস্তান সরকার বিশ্বাস করে যে ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশানো অনুচিত, তাই ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে পাকিস্তান দলকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। পাকিস্তান সরকার আরো বিশ্বাস করে যে, ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব কোনও মতেই আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতার উপরে পড়া উচিত নয়।”

বিবৃতিতে ভারতীয় সরকারকে উদ্দেশ্য করে আরও লেখা হয়েছে যে, “পাকিস্তানের এই সিদ্ধান্ত তাদের গঠনমূলক এবং দায়বদ্ধ মানসিকতারই প্রতিফলন। ভারত সেখানে একরোখা মানসিকতা নিয়ে বসে রয়েছে। যে কারণে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল পাঠাতে চায়নি।”

এতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দেওয়া ঠিক নয়। 

বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের ভারতে খেলতে যাওয়া নিয়ে পাকিস্তান সরকার অনেকদিন ধরেই টালবাহানা করে আসছিল। বাবর আজমরা বিশ্বকাপ খেলতে ভারতে যাবেন কি না তা বোঝা যাচ্ছিল না। তবে রোববারের বিবৃতিতে ছাড়পত্র পাওয়ায় এ নিয়ে আর কোনও সংশয় থাকল না।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তানের সেই বিবৃতিতে পদে পদে ভারতকে খোঁচা দেওয়া হয়েছে। সেখানে একদিকে যেমন উঠে এসেছে এশিয়া কাপে পাকিস্তানে রোহিত শর্মাদের খেলতে না যাওয়ার প্রসঙ্গ, অন্যদিকে করা হয়েছে ভারতের একরোখা মনোভাবের সমালোচনা। 

এম/এস/এইচ/ আই. কে. জে/

পাকিস্তান ভারত বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250