সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

‘দুর্ধর্ষ’ হাল্যান্ডকে থামানোর উপায় বাতলে দিলেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বরাবরই আতঙ্কের আরেক নাম আর্লিং হাল্যান্ড। চলতি মৌসুমেও নিজের আধিপত্য দেখাচ্ছেন এই স্ট্রাইকার। তাকে আটকানোর সব চেষ্টাতেই ব্যর্থ হয় প্রতিপক্ষের রক্ষণভাগ। এবার হাল্যান্ডকে আটকানোর উপায় বলে দিলেন খোদ ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

এই মৌসুমে ক্লাব ও দেশের হয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে মাঠে নেমেছেন হাল্যান্ড। জালের দেখা পেয়েছেন ২১ বার। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে–প্রতিপক্ষের গোলমুখে কতটা দুর্ধর্ষ নরওয়েজিয়ান তারকা। তাই তাকে আটকাতে কেবল সেন্ট্রাল ডিফেন্সেই চারজনকে রাখার পরামর্শ দিলেন গার্দিওলা।

সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘হাল্যান্ড যখন বরুশিয়া ডর্টমুন্ডে ছিল তখন তার মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছিল আমার। বাকি জীবনে আর তার মুখোমুখি হতে চাই না। আমি প্রতিপক্ষ দলের কোচ হলে হাল্যান্ডকে আটকানোর জন্য সেন্ট্রাল ডিফেন্সে চারজন রাখতাম।’

আক্রমণভাগে অসাধারণ দক্ষতা থাকায় হাল্যান্ড একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার যোগ্যতা রাখেন বলেন মনে করেন গার্দিওলা, ‘হাল্যান্ড একজন শীর্ষ পর্যায়ের ফুটবলার। বিশ্ব ফুটবলে ৪–৫ জন ফুটবলার আছেন, যারা একা পার্থক্য গড়ে দিতে পারেন। হাল্যান্ড তাদেরই একজন। শুধু গোলের দিক দিয়ে নয়, তার পারফরম্যান্সের মান সবদিক থেকেই অসাধারণ।’

জে.এস/

পেপ গার্দিওলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250