সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

অবশেষে মুখ খুললেন তামিম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

তামিম ইকবালকে বিশ্বকাপ দলে না নেওয়া নিয়ে চলছে নানা তর্ক-বিতর্ক। গুঞ্জনেরও শেষ নেই। সবার ভুল ভাঙতে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সোয়া পাঁচটার দিকে ভিডিও বার্তা দিয়েছেন তামিম। ১২ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে নানা কথা বলেন বাংলাদেশের এই ব্যাটার।

তামিম ইকবাল বিশ্বকাপ স্কোয়াডে নেই। একেক গণমাধ্যমে একেকরকম কারণ উঠে এসেছে। সবার আগে যে কথাটা ছড়িয়ে পড়েছিল, তামিম ইকবাল বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলতে পারবেন না, তা শুনে খেপেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

লাইভে এসে এই ৫ ম্যাচ খেলার খবরটি অস্বীকার করলেন তামিম ইকবাল। তামিম বলেন, এই খবর কে ছড়িয়েছে তিনি জানেন না।

তামিম ফেসবুক লাইভে বলেন, ‘একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আমি কখনও বলিনি ৫টার বেশি ম্যাচ খেলতে পারব না। এই কথাটা আমি কখনও বলিনি। এটা মিথ্যা কথা, ভুল কথা। আমি জানি না এই কথাটা কিভাবে মিডিয়ায় এসেছে, কে ছড়িয়েছে। এটা পুরোপুরি ভুয়া কথা।’

তামিম আরো বলেন, ‘আমি নির্বাচকদের বলেছিলাম, দেখেন আমার বডিটা এরকমই থাকবে এখন যে অবস্থা। একটু ব্যথা থাকবে। আপনারা যখন দল নির্বাচন করবেন এটা মাথায় রেখেই দল নির্বাচন কইরেন।’

একে/ আই.কে.জে


ক্রিকেট তামিম ইকবাল বিশ্বকাপ ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250