শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ *** সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির *** গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে *** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার

অভিনয় থেকে বিরতি নেবেন প্রভাস!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

দক্ষিণী সুপারস্টার প্রভাস

‘বাহুবলি’ সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান দক্ষিণী সুপারস্টার প্রভাস। বর্তমানে অভিনয় ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন। তার অভিনীত কয়েকটি সিনেমা ব্যবসা সফল হয়নি বক্স অফিসে। এখনও বেশ কটি সিনেমার কাজ রয়েছে তার হাতে। এ দিকে গুঞ্জন উড়ছে, অভিনয় থেকে দীর্ঘ বিরতি নেবেন প্রভাস।

শোনা যাচ্ছে, ‘কালকি’ সিনেমার শুটিং শেষ হলেই নাকি দীর্ঘ বিরতিতে যাবেন প্রভাস। কারণ, দীর্ঘদিন ধরে ডান পায়ের হাঁটুর ব্যথায় ভুগছেন এই তারকা। যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা অস্ত্রোপচার করতে বলছেন। মূলত এ কারণেই যুক্তরাষ্ট্রে যাবেন এই অভিনেতা। 

জানা গেছে, পায়ের ইনজুরির সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আর কোনো সিনেমার শুটিংয়ে অংশ নেবেন না প্রভাস। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি.

ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, হাঁটুর অস্ত্রোপচারের জন্য কাজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রভাস। তার সুস্থতার জন্য এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। আগামী নভেম্বর পর্যন্ত শিডিউলগুলো শেষ করেই বিরতিতে যাবেন তিনি।

প্রসঙ্গত, প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আদিপুরুষ’। সিনেমাটি নির্মাণ করেছেন ওম রাউত। এতে তার বিপরীতে সীতা চরিত্রে অভিনয় করেছেন কৃতি স্যানন। তবে ৫০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে।

সূত্র : পিংকভিলা

এসকে/

প্রভাস অভিনয় থেকে অবসর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250