বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

‘শাকিব কাউকে বুঝতে দেন না তিনি এত বড় তারকা’

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ৩রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদের আলোচিত সিনেমা ‘তাণ্ডবে’ শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী সাবিলা নূর। এর মধ্যে অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবির ফরকাস্ট ও গান। যা সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউডের শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সাবিলা নূর। 

তিনি বলেন, ‘তাণ্ডবের সেটে শাকিব খানের সঙ্গে আমার ১০ দিনের মতো শুটিং হয়েছে। তার সঙ্গে অভিনয় করতে গিয়ে শুরুতে নার্ভাস ছিলাম। আমি যেহেতু অনেক বছর ধরে নাটকে কাজ করেছি, সুতরাং আমি নাটকের কাজের প্রসেসটা জানি। সিনেমার ক্ষেত্রে কাজটা অন্যরকম। ভয় ছিল। প্রথম দিনে প্রথম সিনেই মেগাস্টার শাকিব খানের সঙ্গেই সিকোয়েন্স। যে নারভাসনেসটা ছিল, সেটা আসলে তার কারণেই দূর হয়ে গেছে।’

সেটে থাকার সময় নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন সাবিলা। শাকিব খানও নাকি তার মতোই। সাবিলা নূরের ভাষ্য, ‘তিনি (শাকিব) সেটে সবসময় নিজের মতো করে থাকেন। সিন কী হবে? এটা নিয়ে চিন্তা করেন।’

সাবিলা বলেন, ‘যখন পরিচালক রায়হান রাফী অ্যাকশন বলেছেন, তখন আর তাকে শাকিব খান মনে হয়নি। সেটে তিনি যতক্ষণ থাকেন, তিনি যে এত বড় মেগাস্টার- এটা কাউকে বুঝতে দেন না।’

সাবিলার কথায়, ‘সেটে সারাক্ষণ সিনেমার গল্প, চরিত্র নিয়ে ভাবেন। আমার কাছে মনে হয়েছে, তিনি ফিউচারে আরও ভালো করতে চান। ব্যাপারটা তার মধ্যে সবসময় থাকে। আমি চাই যে, সেটা যেন আমিও করতে পারি।’  

গতকাল সোমবার (২রা জুন) মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’ সিনেমার প্রথম গান ‘লিচুর বাগানে’। গানটিতে নতুনভাবে হাজির হয়েছেন শাকিব-সাবিল। নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার, মঙ্গল মিয়া ও আলেয়া বানু।

রায়হান রাফির পরিচালনায় তাণ্ডবে শাকিব-সাবিলার সঙ্গে আরও অভিনয় করেছেন জয়া আহসান, ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। শোনা যাচ্ছে, এতে ৪৫ সেকেন্ডের ক্যামিওতে দেখা যাবে আফরান নিশো ও সিয়ামকে।

এইচ.এস/

সাবিলা নূর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250