মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

‘লিচুর বাগানে’ ঝোড়ো হাওয়া

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ৩রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘তাণ্ডব’ সিনেমার নতুন গান ‘লিচুর বাগানে’ ইউটিউবে এসেছে। রোববার (২রা জুন) রাতে প্রকাশের পরপরই গানটি রীতিমতো আলোচনার ঝড় তুলেছে।

গানে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। চরকি ও এসভিএফের ইউটিউব চ্যানেলে আইটেম গানের ভিডিও চিত্রটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা।

চরকির ইউটিউব চ্যানেলে শুধু আধা ঘণ্টার ব্যবধানে ৮০ হাজারের বেশি ‘ভিউ’ হয়েছে গানটির। প্রায় আড়াই হাজার মন্তব্য এসেছে।

প্রীতম ও জেফারের সঙ্গে গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান।

এইচ.এস/


সংগীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250