শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

অরিজিৎ বন্দনায় সোনু নিগম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বর্তমানে ভারতে বিখ্যাত গায়কদের তালিকায় এক অবিচ্ছেদ্য নাম অরিজিৎ সিং। ক্যারিয়ারের শুরুতে আশিকি-২ ছবিতে গাওয়া “তুম হি হো...” গান দিয়ে সবাইকে তাক লাগিয়েছিলেন অরিজিৎ সিং। তবে শুরুতে একাধিক ঝড় তার ওপর দিয়ে বয়ে গেলেও এখন তিনিই হাজার হাজার ভক্তের মনে রাজত্ব করছেন।

তার অনবদ্য কণ্ঠস্বরে এককথায় মুগ্ধ সবাই। অরিজিৎ সিং এখন যাতেই হাত দেন তাই হিট! এবার সেই গায়কের অকুণ্ঠ প্রশংসা শোনা গেল সোনু নিগমের কণ্ঠে।

একটি সাক্ষাৎকারে অরিজিৎ সিংয়ের ভূয়সী প্রশংসা করেন সোনু। তিনি বলেন, অরিজিৎকে নিয়ে যদি বলতে হয় এ সবকিছুই ওর প্রাপ্য। এগুলো ওর পাওয়ার কথাই।

ওর মতো এত ভালো গায়ক, বহুদিন পর ইন্ডাস্ট্রিতে এল। আমি থাকি বা না থাকি, ও সামনে এগোবেই। কেরিয়ারে আরও অনেক দূর যাবে অরিজিৎ।

আরো পড়ুন: বড় পর্দায় পপতারকা টেলর সুইফট, অগ্রিম টিকিট বিক্রি ১০ কোটি ডলারের

সোনু নিগম আরও জানান, সৃজিত মুখোপাধ্যায়ের একটি বাংলা ছবিতে অরিজিতের সঙ্গে একটি গান গেয়েছেন তিনি। খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে গানটি। কিন্তু কোন ছবি, সেটার নাম প্রকাশ্যে আনেনি সোনু নিগম।

সবশেষ গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেল অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের গাওয়া বাউন্ডুলে ঘুড়ি। দশম অবতার ছবির এই গান কম্পোজ করেছেন অনুপম রায়।

গানে অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া আহসানকে রোম্যান্স করতে দেখা যাচ্ছে। আগামী ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে দশম অবতার। অভিনয়ে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান,যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, প্রমুখ।

এসি/ আই. কে. জে/ 


অরিজিৎ সোনু নিগম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250