শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

আইএমএফ এর ঢাকা মিশন: ঋণের শর্তপূরণ নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার সঙ্গে আজ বুধবার (০৪ অক্টোবর) থেকে আলোচনা শুরু করছে। আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণের শর্ত কতটা পূরণ হয়েছে এবং সরকারি বিভাগগুলো শর্ত পূরণে কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনা হবে।

শুরুতেই আইএমএফের প্রতিনিধিদলটি অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি পৃথক বৈঠকে অংশ নেবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে মিশনটির বৈঠকে অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার নেতৃত্ব দেবেন। বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও বৈঠক করবে আইএমএফের কর্মকর্তারা। সভায় গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা হলে এ তথ্য পাওয়া গেছে। আইএমএফের ঋণের যেসব শর্ত বাংলাদেশ ব্যাংকের পূরণ করার কথা, তার মধ্যে বেশির ভাগ শর্তই পূরণ হয়েছে। তবে যে পরিমাণ নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখার শর্ত দেওয়া হয়েছিল, সেই পরিমাণ রিজার্ভ রাখতে পারেনি বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি ব্যাখ্যা করে এ জন্য বাড়তি সময় চাইবে। এর আগে অর্থ মন্ত্রণালয়ের পক্ষেও সে জন্য সময় চাওয়া হয়েছে। এসব বিবেচনা করে ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের অনুরোধ করা হয়েছে।

অন্যান্য শর্তের মধ্যে রাজস্ব আহরণের লক্ষ্য পূরণ করতে পারেনি বাংলাদেশ। আইএমএফের এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে সংস্থাটির এই পর্যালোচনা মিশন ১৯ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

একে/


ঋণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল ঢাকা মিশন ঋণ শর্তপূরণ আলোচনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250