সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের দ্বিতীয় হামলায় নিহত ১, আহত ১১ *** প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি *** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন

আখের ভালো ফলনে খুশি বরগুনার চাষীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

আখের বাম্পার ফলন হওয়ায় একদিকে যেমন কৃষক খুশি, তেমনি দাম পেয়ে মিষ্টি আখের মিষ্টি হাসি ফুটে উঠেছে তাদের মুখে। এবার সাফল্যের মুখ দেখছেন বরগুনার বেতাগী উপজেলার আখ চাষিরা। আখের বাম্পার ফলন হওয়ায় অধিক লাভ পাচ্ছেন তারা। 

বেতাগী উপজেলার আখ সুস্বাদু ও মিষ্টি। তাই পাইকারদের কাছে এই আখের কদর অনেক বেশি। পাইকাররা এসব আখ বেতাগী উপজেলার বিভিন্ন বাজার থেকে ক্রয় করে বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকায় বেতাগী উপজেলায় চলতি মৌসুমে আখের বাম্পার ফলন হয়েছে।

এ বছর বেতাগীতে প্রায় ৭৮ হেক্টর জমিতে ৬টি জাতের আখের আবাদ হয়েছে। রানীপুর গ্রামের কৃষক আ. সত্তার বলেন, আখ চাষ লাভজনক হওয়ায় এ বছর ৫০ শতাংশ জমিতে চাষ করেছি। খরচ হয়েছে ২৫ হাজার টাকা।

আরো পড়ুন: সহজেই চাষ করুন আলুবোখারা

এখান থেকে ২৫ শতাংশ জমির আখ পাইকারের কাছে বিক্রি করেছি। সকল খরচ বাদ দিয়েও লাভ হয়েছে ১৫ হাজার টাকা। বাকি আখ নিজেই বিক্রি করছি। একটি আখ পাইকারি ৩৫-৪০ টাকা দরে বিক্রি করেছি। খুচরা হিসাবে ছোট আখ ৫০ থেকে ৬০ টাকা এবং বড় আখ ৬৫ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।

বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছা বলেন, বেতাগীতে সাধারণত দেশী প্রজাতির আখ চাষ হয়। যা এ অঞ্চলে গেন্ডারি নামে পরিচিত। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আখের ভালো ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের আখ চাষে উৎসাহিত করা হচ্ছে ।

এসি/ আই. কে. জে/

চাষিরা আখের বাম্পার ফলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250