সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

আজ আবার মুখোমুখি ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। রাজনৈতিক উত্তেজনার কারণে দ্বিপক্ষীয় সিরিজ হয় না দুই দেশের মধ্যে। তাই অপেক্ষা করতে হয় আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টের। এই আয়োজকরা সূচিও তৈরি করেন এভাবে যাতে একটি ম্যাচে হলেও মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। চলমান এশিয়া কাপেও হয়েছে তাই। গ্রুপ পর্বে রাখা হয়েছিল দুই দেশকে একই গ্রুপে। কিন্তু ঐ ম্যাচ ভক্তরা সেইরকম ভাবে উপভোগ করতে পারেননি। কেননা দফায় দফায় বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করতে হয়। তবে টুর্নামেন্টের সুপার ফোরে আবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। আর এবারও রয়েছে বৃষ্টি হানা দেওয়ার শঙ্কা।

এশিয়া কাপের সুপার ফোরের তৃতীয় ম্যাচে আজ কলম্বোর রাম প্রেমাদাসা স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কাও আছে। যদিও এই ম্যাচের জন্য রয়েছে এক দিন রিজার্ভ ডে, তবে তাতেও লাভ নেই কারণ সেই দিনও রয়েছে একই শঙ্কা। আর তাই যদি হয়, তাহলে আবারও হতাশ হতে হবে সমর্থক ও আয়োজকদের।

আজকের দিনে কলম্বোর আবহাওয়া কেমন থাকবে তা উল্লেখ করে গতকাল ‘আকুওয়েদার’ জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। দিনের শেষভাগে বজ্রঝড় হতে পারে এবং রাতে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ থেকে বেড়ে ৯৬ শতাংশ হতে পারে। এছাড়া ওয়েদার ডট কম জানিয়েছে, এদিন কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ।

এর আগে গেল ২ সেপ্টেম্বর টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। সে ম্যাচে ভারত আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৬৬ রান তুললেও বৃষ্টির কারণে পরে আর পাকিস্তান ব্যাটিংয়ে নামতে না পারায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হয়। এদিন গোটা ম্যাচ জুড়েই কয়েক দফায় বৃষ্টির হামলায় বন্ধ রাখতে হয়েছিল খেলা।

আর.এইচ / আই. কে. জে/ 

ভারত-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

🕒 প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি?

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’

🕒 প্রকাশ: ০৮:৫০ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250