শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

আজ ঢাকায় আসছেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

টালিউডের আবেদনময়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। টালিউডে যেমন জনপ্রিয় তেমনি ঢাকাই সিনেমাতেও বেশ আলোচিত তিনি। আজ (১২ আগস্ট) বিকেলের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসছেন।

জানা গেছে, যৌথ প্রযোজনায় নির্মিত ‘স্পর্শ’ সিনেমা নিয়ে আজ সন্ধ্যা ৭টায় প্রেস মিট-এর আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন ঋতুপর্ণা, অভিনেতা নিরব, আরিয়ানা জামানসহ অনেকে।

‘স্পর্শ’ সিনেমাটি যৌথভাবে নির্মাণ করছেন বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের অভিনন্দন দত্ত। বাংলাদেশের ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ও কলকাতার ‘রোল ক্যামেরা অ্যাকশন’ প্রযোজনা করছে। ঋতুপর্ণার পাশাপাশি ‘স্পর্শ’ সিনেমায় আরও অভিনয় করছেন খরাজ মুখার্জি।

১৯৯৫ সালে‘শ্বেতপাথরের থালা’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় ঋতুপর্ণার অভিষেক ঘটে। এ সিনেমায় সহ-অভিনেত্রীর চরিত্রে কাজ করেন তিনি। প্রভাত রায়ের এ সিনেমা ওই বছর শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে ভারতের জাতীয় পুরস্কার লাভ করে।

এরপর ‘সুজন সখী’, ‘নাগপঞ্চমী’, ‘মনের মানুষ’ ও ‘সংসার সংগ্রাম’ সিনেমার মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন ঋতুপর্ণা।

আরো পড়ুন: জিৎ-স্বস্তিকার প্রেম ভাঙার গল্প

ঋতুপর্ণ ঘোষের ‘দহন’ (১৯৯৭) ‘উৎসব’ (২০০০), অপর্ণা সেনের ‘পারমিতার একদিন’ (২০০০) ও বুদ্ধদেব দাশগুপ্তের ‘মন্দ মেয়ের উপাখ্যান’ (২০০২) সিনেমাতে তার অভিনয় বোদ্ধা মহলের প্রশংসা অর্জন করে। এছাড়া ‘দহন’ সিনেমাতে ধর্ষণের শিকার এক নববিবাহিতার চরিত্রে অভিনয় করে ১৯৯৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেন।

বাংলাদেশে ‘সাগরিকা’, ‘স্বামী ছিনতাই’, ‘রাঙা বউ’, ‘একটি সিনেমার গল্প’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন ঋতুপর্ণা।

এসি/ওআ


ঋতুপর্ণা ঢাকায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250