সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

আজ দ্বিতীয় মেয়াদে ইউজিসির দায়িত্ব গ্রহণ করবেন কাজী শহীদুল্লাহ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নিয়োগ পেয়েছেন বর্তমান চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ। আজ রোববার (২৮ মে) দ্বিতীয় মেয়াদের দায়িত্বভার গ্রহণ করবেন প্রবীণ এই শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

গত বৃহস্পতিবার (২৫ মে) ছিলো তার প্রথম মেয়াদের শেষ কর্ম দিবস। সেদিন রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে দ্বিতীয় মেয়াদে ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে দ্বিতীয় মেয়াদে কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।

নিয়োগের শর্তে বলা হয়, চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ হবে চার বছর। তিনি বর্তমানে যে বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাচ্ছেন, দ্বিতীয় মেয়াদে একই বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।  

রোববার সকালে এ বিষয়ে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, চেয়ারম্যান স্যার আজকে দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করবেন। সেজন্য ইউজিসির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

১৯৬৭ সালে রাজধানীর সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি পাস করেন কাজী শহীদুল্লাহ। এরপর ১৯৬৯ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি বোর্ডের প্রথম মেধা স্থান অর্জন করেন। প্রথম স্থান অর্জনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ১৯৭২ সালে বিএ (অনার্স) এবং ১৯৭৩ সালে এমএ ডিগ্রি লাভ করেন তিনি। পরবর্তী সময়ে অধ্যাপক শহীদুল্লাহ কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সালে এমএ এবং ১৯৮৪ সালে পশ্চিম অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৭৬ সালে কাজী শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে তার শিক্ষক জীবন শুরু করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে। এরপর তিনি ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইতিহাস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

আরো পড়ুন: অশান্তি, সংঘাত চাই না: প্রধানমন্ত্রী

একইসঙ্গে ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি কলা অনুষদের নির্বাচিত ডিন হিসেবে টানা তিনবার দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ও বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সদস্যও ছিলেন। টানা দশ বছর তিনি সিন্ডিকেট নির্বাচনে বিজয় লাভ করেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে দায়িত্ব সামলেছেন।  

এম/


 

মেয়াদ ইউজিসি দায়িত্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250