মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

আফগানিস্তানের বিপক্ষে আমরা সেরা ক্রিকেটটাই খেলব: নান্নু

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩

#

নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু - ছবি: সংগৃহীত

আর কিছুদিন পরই আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। আর এ ম্যাচের আগে যতবারই গণমাধ্যমের মুখোমুখি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তারা ঘুরে ফিরে সেই-২০১৯ সালে মিরপুরে হারের কথাই উঠে আসে। তবে এবারের ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী দল। 

গত শনিবার (৩ জুন) বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান জানিয়েছিলেন এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সঠিক সময়। গতকাল সেই সুরই টেনে আনলেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জানালেন, আফগানিস্তানের বিপক্ষে সেরা ক্রিকেটই খেলবেন টাইগাররা।

গতকাল মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘আমরা অনেকদিন আগে খেলেছি। আমাদের ক্রিকেটাররা এখন যথেষ্ট ম্যাচিউরড। যথেষ্ট অভিজ্ঞ। এই টেস্টে অবশ্যই নিজেদের সেরাটা দিতে পারলে, ভালো রেজাল্টটাই আমরা পাবো।’ 

এসময় তিনি আরও যোগ করেন, ‘একটা টেস্ট ম্যাচ আমাদের আফগানিস্তানের সঙ্গে। ভেরি চ্যালেঞ্জিং কন্ডিশন। এখন যথেষ্ট গরম। সব কিছু মিলিয়ে বেস্ট পসিবল সাইড আমরা দাঁড় করিয়েছি। আমরা আশা করছি, আফগানিস্তানের বিপক্ষে আমরা সেরা (বেস্ট) ক্রিকেটটাই খেলব।’

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৬ জুন ২০২৩)

এদিকে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে চমক দিয়েই যুক্ত করা হয়েছে দুই নতুন মুখ। তারা হলেন ব্যাটার শাহাদাত হোসেন দীপু ও পেসার মুশফিক হাসান। তারা দুজন অনেকদিন ধরেই নজরে ছিলেন বলে দাবি নান্নুর। মুশফিক ও দীপু নিজেদের মেলে ধরতে পারবেন বলেও বিশ্বাস তার।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250