মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

#

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর সঙ্গে ক্ষমতাসীন বিএনপির অতীতে কথিত কৌশলগত ঐক্য নিয়ে সমালোচনা করেছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নূরুল কবীর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান কাজ হবে, তার দল কৌশলগত ঐক্যের নামে জামায়াতের মতো একটি মধ্যযুগীয় ভাবাদর্শীপন্থি রাজনীতির সঙ্গে যে আপস করেছে, সেটার জন্য মানুষের কাছে দুঃখপ্রকাশ করা।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এ মন্তব্য করেন জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীর। ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর বলেন, ‘আওয়ামী লীগের দরজা কিন্তু জামায়াতে ইসলামীর জন্য সচেতনভাবে খোলা ছিল না। তারপরেও এখন বুঝা যাচ্ছে, সেই পার্টির ভেতর কতো জামায়াত-শিবির ছিল।’

বিএনপির ভেতরে থাকা কোন কোন জামায়াতপন্থি লোকেরা দলটাকে পেছন থেকে টেনে ধরছে, তারেক রহমানকে তা খুঁজে বের করার কথাও বলেন নূরুল কবীর।

নূরুল কবীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250